শিরোনাম
icon সূচকের উত্থানে লেনদেন ৪৪০ কোটি টাকা icon পোশাক রপ্তানি বাড়লেও নির্ভরতা মৌলিক পণ্যে icon শ্যামপুর সুগার মিলসের প্রথম প্রান্তিক প্রকাশ icon ঢাকা ব্যাংকের তৃতীয় প্রান্তিক প্রকাশ icon নভেম্বরে রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপ : সিইসি icon লভ্যাংশ দেবে না আজিজ পাইপস icon সামিট পাওয়ারের লভ্যাংশ ঘোষণা icon বিডি অটোকার্সের লভ্যাংশ ঘোষণা icon ইভেন্স টেক্সটাইলের লভ্যাংশ ঘোষণা icon ইউনাইটেড পাওয়ারের লভ্যাংশ ঘোষণা icon লোকসানেও আলহাজ্ব টেক্সটাইলের লভ্যাংশ ঘোষণা icon উপকূল পেরিয়ে দুর্বল হচ্ছে ঘূর্ণিঝড় অর্ণব icon বেতন দিতে বিশেষ ঋণ নিচ্ছে সরকার icon আবারও বাড়ল সোনার দাম icon জাপানে আন্তর্জাতিক সেমিনারে বাংলাদেশের প্রতিনিধিত্ব করলেন জেনিথ লাইফের সিইও icon বাংলাদেশে ১ ট্রিলিয়ন ইয়েন বিনিয়োগের ঘোষণা icon গ্রীষ্মের আগে ৩-৪ হাজার মেগাওয়াট সৌরবিদ্যুৎ icon দরপতনের শীর্ষে মীর আক্তার হোসেন icon ডেঙ্গুতে আরও ১১ মৃত্যু, ভর্তি ২,০৭১ icon অর্থছাড়ে শীর্ষে আইডিএ ও এডিবি icon শ্যালিকাকে বিয়ে করে বাড়িছাড়া মাসুদ icon সূচকের পতনে লেনদেন ৪০৩ কোটি টাকার icon ঢাকা ও চট্টগ্রামে বিদ্যুৎ সরবরাহে বিঘ্ন icon সিকদার ইন্স্যুরেন্সের পর্ষদ সভার তারিখ ঘোষণা icon পদ্মা অয়েলের পর্ষদ সভার তারিখ ঘোষণা
down of head

প্রথমার্ধে আয় কমলেও মুনাফা বেড়েছে এপেক্স ফুটওয়্যারের

চলতি হিসাব বছরের প্রথমার্ধে আয় কমেছে পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি এপেক্স ফুটওয়্যার লিমিটেডের। তবে আয় কমলেও আলোচ্য সময়ে কোম্পানিটির কর-পরবর্তী নিট মুনাফা বেড়েছে। মূলত পণ্য উৎপাদন বাবদ ব্যয় কম হওয়া ও কর বাবদ কোম্পানিটির ব্যয় আগের হিসাব বছরের একই সময়ের তুলনায় কমে যাওয়ায় এ সময়ে কোম্পানিটির নিট মুনাফা বেড়েছে। কোম্পানিটির সর্বশেষ অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদনের তথ্য বলছে, প্রথমার্ধে কোম্পানিটির আয় কমেছে ১৩ শতাংশের বেশি। বিপরীতে আলোচ্য সময়ে নিট মুনাফা বেড়েছে প্রায় ১৬ শতাংশ।

আর্থিক প্রতিবেদন বিশ্লেষণে দেখা যায়, চলতি ২০২১-২২ হিসাব বছরের প্রথমার্ধে (জুলাই-ডিসেম্বর) এপেক্স ফুটওয়্যারের আয় হয়েছে ৫৬৬ কোটি টাকা। যেখানে আগের হিসাব বছরের একই সময়ে আয় ছিল ৬৫২ কোটি টাকার বেশি। এক বছরের ব্যবধানে কোম্পানিটির আয় কমেছে ৮৬ কোটি টাকার বেশি বা ১৩ দশমিক ২২ শতাংশ।

অন্যদিকে প্রথমার্ধে কোম্পানটির কর-পরবর্তী নিট মুনাফা হয়েছে ৪ কোটি ৭৮ লাখ টাকা। যেখানে আগের হিসাব বছরের একই সময়ে নিট মুনাফা ছিল ৪ কোটি ১৩ লাখ টাকার মতো। এক বছরের ব্যবধানে কোম্পানিটির নিট মুনাফা বেড়েছে প্রায় ৬৬ লাখ টাকা বা প্রায় ১৬ শতাংশ। আলোচ্য সময়ে কোম্পানিটির শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ৪ টাকা ৫ পয়সা। যেখানে আগের হিসাব বছরের একই সময়ে আয় ছিল ৩ টাকা ৫০ পয়সা।

 

অন্যদিকে দ্বিতীয় প্রান্তিকে (অক্টোবর-ডিসেম্বর) এপেক্স ফুটওয়্যারের আয় হয়েছে ২৮৪ কোটি টাকা। যেখানে আগের হিসাব বছরের একই সময়ে আয় ছিল প্রায় ২৫৪ কোটি টাকা। আলোচ্য প্রান্তিকে কোম্পানিটির ইপিএস হয়েছে ১ টাকা ৬৫ পয়সা। যেখানে আগের হিসাব বছরের একই সময়ে ইপিএস ছিল ১ টাকা ৫২ পয়সা। ৩১ ডিসেম্বর ২০২১ শেষে কোম্পানিটির শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ২৫৭ টাকা ৫৭ পয়সায়।

সম্পর্কিত খবর