শিরোনাম
ডিএমপির অভিযানে গ্রেপ্তার ৪৭৭এনসিপির নতুন আহ্বায়ক নাহিদ, সদস্যসচিব আখতারইউরোপ থেকে ফেরত ৩৫ বাংলাদেশিশীতের সবজি বাজারে, কমল কিছু পণ্যের দামকমল স্বর্ণের দামফলের চড়া দামে ক্রেতার নাভিশ্বাসতিব্বতে শক্তিশালী ভূমিকম্পে নিহত ১৬দাম্মাম ও রিয়াদে ফের বিমানের ফ্লাইট স্থগিতগ্রীনভ্যালি এপার্টমেন্টের নতুন কার্যনির্বাহী পরিষদ গঠিতবাসা ভাড়ার নামে ডেকে এনে বিজ্ঞানী সরোয়ারকে গলা কেটে হত্যার চেষ্টাসাইবার ঝুঁকিতে বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইট বন্ধডেঙ্গুতে আরও ৪ মৃত্যু, ভর্তি ১৫১২হামে আরও ২ মৃত্যু, হাসপাতালে ১,০৩২৫৯২ কোটি টাকায় দুই কূপ খনন, মিলবে বিপুল গ্যাসখোলা পোলাও চাল ১০০ টাকা, প্যাকেটের দাম দ্বিগুণ
down of head

অনশন ভেঙেছেন শিক্ষার্থীরা

অবশেষে টনক নড়েছে নির্বাচন কমিশনের। শিক্ষার্থীদের প্রতিবাদের মুখে সিটি নির্বাচনের তারিখ পরিবর্তনের ঘোষণা দিয়েছে কমিশন।

আজ শনিবার জরুরি এক সভা শেষে ৩০ জানুয়ারির পরিবর্তে ১ ফেব্রুয়ারি নির্বাচনের তারিখ ঘোষণা করেছে নির্বাচন কমিশনার কেএম নুরুল হুদা।

এদিকে এ সিদ্ধান্ত ঘোষিত হওয়ার পরপর অনশন ভেঙেছেন রাজুভাস্কর্যে অনশনরত শিক্ষার্থীরা। তাদেরকে পানি ও জুস পান করিয়ে অনশন ভাঙান উপাচার্য অধ্যাপক আখতারুজ্জামান।

শিক্ষার্থীরা বলেন, ‘আমরা শুরু থেকেই অহিংস আন্দোলন করে আসছি। আমাদের আন্দোলন সম্পূর্ণ যৌক্তিক ছিল। এটাকে বিবেচনায় নিয়ে তারিখ পরিবর্তনের জন্য আমরা সংশ্লিষ্টদের ধন্যবাদ জানাই।’

এর আগে গত বৃহস্পতিবার দুপুর দুইটা থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের পাদদেশে আমরণ অনশন চালিয়ে আসছেন বিশ্ববিদ্যালয়ের অর্ধশতাধিক শিক্ষার্থী। এতে অসুস্থ হয়ে পড়েন প্রায় ১৫ জন শিক্ষার্থী।

সম্পর্কিত খবর