শিরোনাম
সৃজনশীল শিল্পে গুরুত্ব দিচ্ছে সরকার: অর্থমন্ত্রীটানা তৃতীয় দিনের মতো বন্ধ বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইট২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৫ মৃত্যু, ভর্তি ১৮৯৮২৪ ঘণ্টায় হাম উপসর্গে ৮ জনের মৃত্যুটেকসই প্যাকেজিংয়ে আন্তর্জাতিক প্রশিক্ষণ শুরুআগাম শীতের সবজিতেও দামের উত্তাপডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৬৮৪প্রাথমিক ও মাধ্যমিকে যুক্ত হচ্ছে নতুন ৪ বইআজ ৮১তম জাতিসংঘ দিবসবিশ্ববাজারে ৬ মাসের সর্বোচ্চে তেলের দামইউরোপে পোশাক রপ্তানিতে চাপে বাংলাদেশরাজধানীর যেসব এলাকায় ৪ ঘণ্টা গ্যাস থাকবে না১৪১ ফ্লাইট বাতিল, দুর্ভোগে ২১ হাজার ৯৩৩ যাত্রীআজ থেকে রাত ৮টায় বন্ধ হবে মার্কেট-দোকানপাটভারত থেকে আনা ১৩৫ টন চালে মিলল বিষাক্ত উপাদান
down of head

পাকিস্তানে ইমরান খান-সেনাবাহিনীর বিরোধ আরো স্পষ্ট

সেনাবাহিনীর সঙ্গে প্রধানমন্ত্রী ইমরান খানের বিরোধ ক্রমশ স্পষ্ট হয়ে উঠছে। সেনা গোয়েন্দা সংস্থা আইএসআইয়ের মহাপরিচালক বা ডিজি পদে নিয়োগ নিয়ে এই বিরোধ।

সে দিকে ইঙ্গিত করে তথ্যমন্ত্রী ফাওয়াদ চৌধুরী বলেছেন, এক্ষেত্রে একটি মহল গেম খেলতে চেয়েছিল। কিন্তু তারা পরাজিত হয়েছে। তাদের এ তৎপরতা অন্যায়।

উল্লেখ্য, পাকিস্তানে আইএসআইয়ের ডিজি নিয়োগের বিষয়টি প্রধানমন্ত্রীর এক্তিয়ারে। কিন্তু তাকে পাশ কাটিয়ে গত ৬ই অক্টোবর এ পদে নতুন করে লেফটেন্যান্ট আনজুমের নাম ঘোষণা করে আইএসপিআর। এ নিয়ে কয়েকদিন ধরে প্রধানমন্ত্রী ইমরান খানের সঙ্গে ম্যারাথন মিটিং করে যাচ্ছেন সেনাপ্রধান।

এ নিয়ে শেষ পর্যন্ত মুখ খুলেছেন তথ্যমন্ত্রী ফাওয়াদ। তিনি জানিয়েছেন, শিগগিরই নতুন প্রার্থীদের সাক্ষাৎকার গ্রহণ করবেন প্রধানমন্ত্রী। এর পর এ পদে নিয়োগ দেয়া হবে। তবে তা সেনাবাহিনী মানবে কিনা তা এক নতুন প্রশ্ন।

সম্পর্কিত খবর