শিরোনাম
টেকসই প্যাকেজিংয়ে আন্তর্জাতিক প্রশিক্ষণ শুরুআগাম শীতের সবজিতেও দামের উত্তাপডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৬৮৪প্রাথমিক ও মাধ্যমিকে যুক্ত হচ্ছে নতুন ৪ বইআজ ৮১তম জাতিসংঘ দিবসবিশ্ববাজারে ৬ মাসের সর্বোচ্চে তেলের দামইউরোপে পোশাক রপ্তানিতে চাপে বাংলাদেশরাজধানীর যেসব এলাকায় ৪ ঘণ্টা গ্যাস থাকবে না১৪১ ফ্লাইট বাতিল, দুর্ভোগে ২১ হাজার ৯৩৩ যাত্রীআজ থেকে রাত ৮টায় বন্ধ হবে মার্কেট-দোকানপাটভারত থেকে আনা ১৩৫ টন চালে মিলল বিষাক্ত উপাদানডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, ভর্তি ১২৯৯হাম উপসর্গে আরও ৭ জনের মৃত্যুডিএমপির অভিযানে গ্রেপ্তার ৪৭৭এনসিপির নতুন আহ্বায়ক নাহিদ, সদস্যসচিব আখতার
down of head

পাকিস্তানি-ভারতীয়সহ ৯০০ আইএস সদস্যের আত্মসমর্পণ

আফগানিস্তানের নিরাপত্তা বাহিনীর কাছে জঙ্গি সংগঠন তথাকথিত ইসলামিক স্টেটের (আইএস) নয় শতাধিক সদস্যসহ তাদের পরিবার আত্মসমর্পণ করেছে।
তাদের মধ্যে অধিকাংশই পাকিস্তানি। এছাড়া, ১০ জন ভারতীয় রয়েছে বলেও জানা গেছে।
রবিবার দেশটির পূর্বাঞ্চলীয় নানগারহার প্রদেশে আত্মসমর্পণ করে আইএসের ওই সদস্যরা। খবর দ্য হিন্দুস্তান টাইমসের।
প্রতিবেদনে বলা হয়েছে, নানগারহার এলাকায় দীর্ঘদিন থেকেই আইএসের বিরুদ্ধে অভিযান চালিয়ে আসছে আফগান নিরাপত্তা বাহিনী। আত্মসমর্পণকারী ভারতীয়দের মধ্যে অধিকাংশই কেরালা রাজ্যের বলে জানা গেছে। এদিকে রাজধানী কাবুলে পাঠিয়ে আত্মসমর্পণকারীদের কাছ থেকে তথ্য সংগ্রহ করা হবে বলে আফগান গোয়েন্দা সংস্থার পক্ষ থেকে জানানো হয়েছে।

সম্পর্কিত খবর