শিরোনাম
icon ডেঙ্গুতে ৯ জনের মৃত্যু, হাসপাতালে ১,৯৮২ icon রিয়াদ-দাম্মামের ১৫৩ ফ্লাইট বাতিল icon সূচকের উত্থানে লেনদেন ৪৪০ কোটি টাকা icon পোশাক রপ্তানি বাড়লেও নির্ভরতা মৌলিক পণ্যে icon শ্যামপুর সুগার মিলসের প্রথম প্রান্তিক প্রকাশ icon ঢাকা ব্যাংকের তৃতীয় প্রান্তিক প্রকাশ icon নভেম্বরে রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপ : সিইসি icon লভ্যাংশ দেবে না আজিজ পাইপস icon সামিট পাওয়ারের লভ্যাংশ ঘোষণা icon বিডি অটোকার্সের লভ্যাংশ ঘোষণা icon ইভেন্স টেক্সটাইলের লভ্যাংশ ঘোষণা icon ইউনাইটেড পাওয়ারের লভ্যাংশ ঘোষণা icon লোকসানেও আলহাজ্ব টেক্সটাইলের লভ্যাংশ ঘোষণা icon উপকূল পেরিয়ে দুর্বল হচ্ছে ঘূর্ণিঝড় অর্ণব icon বেতন দিতে বিশেষ ঋণ নিচ্ছে সরকার icon আবারও বাড়ল সোনার দাম icon জাপানে আন্তর্জাতিক সেমিনারে বাংলাদেশের প্রতিনিধিত্ব করলেন জেনিথ লাইফের সিইও icon বাংলাদেশে ১ ট্রিলিয়ন ইয়েন বিনিয়োগের ঘোষণা icon গ্রীষ্মের আগে ৩-৪ হাজার মেগাওয়াট সৌরবিদ্যুৎ icon দরপতনের শীর্ষে মীর আক্তার হোসেন icon ডেঙ্গুতে আরও ১১ মৃত্যু, ভর্তি ২,০৭১ icon অর্থছাড়ে শীর্ষে আইডিএ ও এডিবি icon শ্যালিকাকে বিয়ে করে বাড়িছাড়া মাসুদ icon সূচকের পতনে লেনদেন ৪০৩ কোটি টাকার icon ঢাকা ও চট্টগ্রামে বিদ্যুৎ সরবরাহে বিঘ্ন
down of head

পাঁচ মাস আগের ডিসক্লোজার প্রকাশ করেছে ডিএসই

পুঁজিবাজারে তালিকাভুক্ত বস্ত্র খাতের কোম্পানি প্যারামাউন্ট টেক্সটাইল লিমিটেডের পাঁচ মাস আগের পুরনো ডিসক্লোজার প্রকাশ করেছে ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই)। গতকাল প্রকাশিত এ ডিসক্লোজারে কোম্পানিটির বিনিয়োগকারীরা বিভ্রান্ত হয়েছেন।

ডিসক্লোজারে জানানো হয়, ব্যালান্সিং, আধুনিকায়ন, বিস্তার ও প্রতিস্থাপন (বিএমআরই) সম্প্রসারণের অংশ হিসেবে নতুন প্রকল্পে বিনিয়োগের সিদ্ধান্ত নিয়েছে প্যারামাউন্ট টেক্সটাইল লিমিটেডের পরিচালনা পর্ষদ। উৎপাদনক্ষমতা বাড়াতে নির্মাণসামগ্রী ও কাজে সহায়ক অন্যান্য যন্ত্রপাতি কেনার জন্য ৮ কোটি ৫৪ লাখ ৫০ হাজার মার্কিন ডলার বিনিয়োগ করবে কোম্পানিটি। এ বিনিয়োগ থেকে প্রতি মাসে কোম্পানিটির ৭০ লাখ মার্কিন ডলার অতিরিক্ত আয় হবে। বৈদেশিক ঋণ সুবিধার মাধ্যমে এ যন্ত্রপাতি আমদানি করবে কোম্পানিটি।

গতকাল প্রকাশিত এ ডিসক্লোজার এর আগে ২০২১ সালের ৩০ নভেম্বর ডিএসইতে প্রকাশ করা হয়। একই ডিসক্লোজার পুনরায় প্রকাশের ফলে কোম্পানিটির শেয়ারহোল্ডাররা বিভ্রান্ত হয়েছেন। এ বিষয়ে ডিএসইর প্রধান পরিচালন কর্মকর্তা (সিওও) এবং ভারপ্রাপ্ত ব্যবস্থাপনা পরিচালক মো. সাইফুর রহমান মজুমদার বণিক বার্তাকে বলেছেন, কীভাবে কোম্পানিটির পুরনো ডিসক্লোজার পুনরায় প্রকাশিত হলো সে বিষয়ে খোঁজ নিয়ে দেখা হবে।

সম্পর্কিত খবর