পপুলার লাইফে বীমা দাবীর চেক বিতরণ উৎসব
পপুলার লাইফের ময়মনসিংহ অঞ্চলের বীমা গ্রাহকের বীমা দাবির ৬ কোটি ৪৩ লক্ষ ১৮ হাজার টাকার চেক বিতরণ উৎসব আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
দ্রুত বীমাদাবী পরিশোধের লক্ষ্য নিয়ে পপুলার লাইফের চলমান বিশেষ কার্যক্রমের অংশ হিসেবে ১৫/১০/২৬ তারিখে পপুলার লাইফ ইন্সুরেন্স পিএলসি এর ময়মনসিংহ অঞ্চলের বীমা গ্রাহকদের বীমা দাবীর ৬কোটি ৪৩ লক্ষ ১৮ হাজার টাকার চেক বিতরণ উৎসব আলোচনা সভা ময়মনসিংহ কোম্পানির নিজস্ব অফিসের হল রুমে অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক ও সিইও এবং বাংলাদেশ ইন্স্যুরেন্স ফোরামের প্রেসিডেন্ট বি এম ইউসুফ আলী। বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক বি এম শওকত আলী, সিনিয়র ডিএমডি সৈয়দ মোতাহার হোসেন, ডিএমডি মোহাম্মদ কামাল হোসেন মহসিন এবং মোঃ খলিলুর রহমান সিকদার। এসইডি মোহাম্মদ সেলিম মিয়া,নির্বাহী পরিচালক মোঃ মোকলেছুর রহমান।
এছাড়াও উক্ত অনুষ্ঠানে বক্তব্য রাখেন কোম্পানির অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তা গন। অনুষ্ঠানটির সভাপতিত্ব করেন জিএম মোহাম্মদ শাকিল মাহমুদ।



