নয় মাসে বিবিএসের মুনাফা বেড়েছে ৯৩%
চলতি ২০২১-২২ হিসাব বছরের তিন প্রান্তিকে (জুলাই-মার্চ) পুঁজিবাজারে তালিকাভুক্ত বাংলাদেশ বিল্ডিং সিস্টেমস (বিবিএস) লিমিটেডের কর-পরবর্তী নিট মুনাফা বেড়েছে ৯৩ শতাংশের বেশি। কোম্পানিটির অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।
আর্থিক প্রতিবেদনের তথ্য অনুযায়ী, চলতি ২০২১-২২ হিসাব বছরের প্রথম নয় মাসে বিবিএসের কর-পরবর্তী নিট মুনাফা হয়েছে ২৩ কোটি ১৪ লাখ টাকা। যেখানে আগের হিসাব বছরের একই সময়ে নিট মুনাফা ছিল ১ কোটি ৫৫ লাখ টাকা। এক বছরের ব্যবধানে কোম্পানিটির নিট মুনাফা বেড়েছে ২১ কোটি ৫৮ লাখ টাকা বা ৯৩ দশমিক ২৭ শতাংশ। আলোচ্য সময়ে কোম্পানিটির আয় হয়েছে ৮০ কোটি ৯১ লাখ টাকা। যেখানে আগের হিসাব বছরের একই সময়ে আয় ছিল ৭৭ কোটি টাকা। এক বছরের ব্যবধানে কোম্পানিটির আয় বেড়েছে আয় বেড়েছে ৩ কোটি ৯০ লাখ টাকা বা ৪ দশমিক ৮৩ শতাংশ। তিন প্রান্তিকে কোম্পানিটির ইপিএস হয়েছে ১ টাকা ৪২ পয়সা (পুনর্মূল্যায়িত)। আগের হিসাব বছরের একই সময়ে যা ছিল ১০ পয়সা (পুনর্মূল্যায়িত)। ৩১ মার্চ ২০২২ শেষে কোম্পানিটির এনএভিপিএস দাঁড়িয়েছে ১৫ টাকা ৪৮ পয়সায়। গত বছরের একই সময়ে যা ছিল ১৪ টাকা ২৬ পয়সা।


