শিরোনাম
icon নভেম্বরে রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপ : সিইসি icon লভ্যাংশ দেবে না আজিজ পাইপস icon সামিট পাওয়ারের লভ্যাংশ ঘোষণা icon বিডি অটোকার্সের লভ্যাংশ ঘোষণা icon ইভেন্স টেক্সটাইলের লভ্যাংশ ঘোষণা icon ইউনাইটেড পাওয়ারের লভ্যাংশ ঘোষণা icon লোকসানেও আলহাজ্ব টেক্সটাইলের লভ্যাংশ ঘোষণা icon উপকূল পেরিয়ে দুর্বল হচ্ছে ঘূর্ণিঝড় অর্ণব icon বেতন দিতে বিশেষ ঋণ নিচ্ছে সরকার icon আবারও বাড়ল সোনার দাম icon জাপানে আন্তর্জাতিক সেমিনারে বাংলাদেশের প্রতিনিধিত্ব করলেন জেনিথ লাইফের সিইও icon বাংলাদেশে ১ ট্রিলিয়ন ইয়েন বিনিয়োগের ঘোষণা icon গ্রীষ্মের আগে ৩-৪ হাজার মেগাওয়াট সৌরবিদ্যুৎ icon দরপতনের শীর্ষে মীর আক্তার হোসেন icon ডেঙ্গুতে আরও ১১ মৃত্যু, ভর্তি ২,০৭১ icon অর্থছাড়ে শীর্ষে আইডিএ ও এডিবি icon শ্যালিকাকে বিয়ে করে বাড়িছাড়া মাসুদ icon সূচকের পতনে লেনদেন ৪০৩ কোটি টাকার icon ঢাকা ও চট্টগ্রামে বিদ্যুৎ সরবরাহে বিঘ্ন icon সিকদার ইন্স্যুরেন্সের পর্ষদ সভার তারিখ ঘোষণা icon পদ্মা অয়েলের পর্ষদ সভার তারিখ ঘোষণা icon কপারটেকের লভ্যাংশ ঘোষণা icon ক্রাউন সিমেন্টের লভ্যাংশ ঘোষণা icon তসরিফা ইন্ডাস্ট্রিজের লভ্যাংশ ঘোষণা icon বেঙ্গল উইন্ডসোর লভ্যাংশ ঘোষণা
down of head

নিতাইগঞ্জে কমতির দিকে সব ধরনের ডালের দাম

দেশের বৃহত্তম পাইকারি বাজার নারায়ণগঞ্জের নিতাইগঞ্জে সব ধরনের ডালের দাম কমতে শুরু করেছে। এক সপ্তাহের ব্যবধানে প্রতি কেজি ডালের দাম কমেছে ৩-৪ টাকা। ব্যবসায়ীরা বলছেন, শীতের সময় বাজারে সবজির সরবরাহ ভালো থাকে। এ কারণে চাহিদা কিছুটা কম।

নিতাইগঞ্জের ডালপট্টি পাইকারি বাজার ঘুরে দেখা যায়, দেশী ডাল বেচাকেনা হচ্ছে ১০২ টাকা কেজি। একই ডাল এক সপ্তাহ আগেও বেচাকেনা হয়েছিল ১০৬ টাকা দরে। সে হিসাবে দেশী ডালের দাম কমেছে কেজিপ্রতি ৪ টাকা। ভারতের দিল্লি সুপার ডাল বাজারে বেচাকেনা হচ্ছে ১১৪ টাকা ৫০ পয়সা দরে। একই ডাল ১০ দিন আগেও বেচাকেনা হয়েছিল ১১৬ টাকা দরে। সে হিসাবে দাম কমেছে কেজিপ্রতি দেড় টাকা। বোল্ডার ডাল বেচাকেনা হচ্ছে ৮৭ টাকা ৫০ পয়সা দরে। একই ডাল সাতদিন আগেও বেচাকেনা হয়েছে ৯০ টাকা ৫০ পয়সা দরে। এটির দাম কমেছে ৩ টাকা। বোল্ডার ভাঙা ডাল বাজারে বেচাকেনা হচ্ছে ৮৩ টাকা দরে। এক সপ্তাহ আগেও বেচাকেনা হয়েছিল ৮৫ টাকা কেজি। পণ্যটির দাম কমেছে কেজিতে ২ টাকা। অ্যাঙ্কর ডাল বাজারে বেচাকেনা হচ্ছে ৪৫ টাকা কেজি। একই ডাল এক সপ্তাহ আগেও বেচাকেনা হয়েছিল ৪৭ টাকা কেজি। কেজিপ্রতি দাম কমেছে ২ টাকা।

মুগডাল বাজারে বেচাকেনা হচ্ছে ১০২ টাকা কেজি। একই ডাল এক সপ্তাহ আগে বেচাকেনা হয়েছিল ১০৬ টাকা কেজি। মুগডালের দাম কমেছে কেজিপ্রতি ৪ টাকা।

ডাল ব্যবসায়ী বাসন্তি ট্রেডার্সের স্বত্বাধিকারী বিপ্লব সাহা জানান, শীতের সময় বাজারে সবজির সরবরাহ ভালো থাকে। চাহিদা কম থাকার কারণেই ডালের দাম কমতির দিকে।

ডাল ব্যবসায়ী বিকাশ সাহা জানান, জানুয়ারির শুরুর দিকে ডালের দাম ছিল আকাশচুম্বী। সে হিসেবে বাজারদর খুবই স্বল্প মাত্রায় কমেছে। দেশীয় ডাল আসতে শুরু করলে বাজারে দাম আরো কিছুটা কমবে।

সম্পর্কিত খবর