শিরোনাম
টানা তৃতীয় দিনের মতো বন্ধ বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইট২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৫ মৃত্যু, ভর্তি ১৮৯৮২৪ ঘণ্টায় হাম উপসর্গে ৮ জনের মৃত্যুটেকসই প্যাকেজিংয়ে আন্তর্জাতিক প্রশিক্ষণ শুরুআগাম শীতের সবজিতেও দামের উত্তাপডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৬৮৪প্রাথমিক ও মাধ্যমিকে যুক্ত হচ্ছে নতুন ৪ বইআজ ৮১তম জাতিসংঘ দিবসবিশ্ববাজারে ৬ মাসের সর্বোচ্চে তেলের দামইউরোপে পোশাক রপ্তানিতে চাপে বাংলাদেশরাজধানীর যেসব এলাকায় ৪ ঘণ্টা গ্যাস থাকবে না১৪১ ফ্লাইট বাতিল, দুর্ভোগে ২১ হাজার ৯৩৩ যাত্রীআজ থেকে রাত ৮টায় বন্ধ হবে মার্কেট-দোকানপাটভারত থেকে আনা ১৩৫ টন চালে মিলল বিষাক্ত উপাদানডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, ভর্তি ১২৯৯
down of head

‘নারী কর্মীরা ঝগড়াটে, তাদের জন্য মাথা ব্যথার ওষুধ খাইতে হয়’

 

ভারতের রাজস্থানের শিক্ষামন্ত্রী গোবিন্দ সিং দোতাসারা বলেছেন, নারী কর্মীরা খু্ব ঝগড়া করে। যদি নিজেরা এটার সমাধান করতে পারে তাহলে তারা সব সময় নিজেদেরকে পুরুষের চেয়ে এগিয়ে আছে দেখবে।

গত সোমবার আন্তর্জাতিক কন্যা দিবস উপলক্ষে জয়পুরে এক সভায় বক্তব্যে এসব কথা বলেন তিনি। শিক্ষামন্ত্রী বলেন, যেসব স্কুলে নারী কর্মী বেশি সেখানে বেশি ঝগড়াঝাটি হতে বাধ্য। আর তাদের ঝগড়ার কারণে প্রধানশিক্ষক বা অন্য শিক্ষকদের স্যারিডন (মাথা ব্যথার ওষুধ)বড়ি খাইতে হয়। খবর এনডিটিভি’র।

গোবিন্দ সিং বলেন, আমার বিভাগের প্রধান হিসেবে আমি উল্লেখ করতে চাই যেসব স্কুলে নারী কর্মী বেশি সেখানে ফল হিসেবে ঝগড়াও বেশি হয়। কখনো কখনো তারা ছুটির জন্য ঝগড়া করে, কখনো অন্য কিছুর জন্য। তাই হয় প্রধানশিক্ষক না হয় অন্য শিক্ষকদের স্যারিডন নিতে হয়।

রাজস্থান প্রদেশের কংগ্রেস কমিটির এই সভাপতি আরও বলেন, রাজস্থান সরকার সব সময় নারীদের নিরাপত্তা ও স্বাধীনতাকে নিশ্চিত করে এবং তাদের পছন্দ অনুযায়ী চাকরিতে পোস্টিং দেয়। কিন্তু তাদের মধ্যে সব সময় সমস্যা আছে বলে মনে হয়। আমি বিশ্বাস করি এই ছোট ছোট ব্যাপারগুলো যদি সমাধান করতে পারেন তাহলে আপনারা সব সময় দেখবেন পুরুষের চেয়ে এগিয়ে আছেন।

সম্পর্কিত খবর