শিরোনাম
টানা তৃতীয় দিনের মতো বন্ধ বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইট২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৫ মৃত্যু, ভর্তি ১৮৯৮২৪ ঘণ্টায় হাম উপসর্গে ৮ জনের মৃত্যুটেকসই প্যাকেজিংয়ে আন্তর্জাতিক প্রশিক্ষণ শুরুআগাম শীতের সবজিতেও দামের উত্তাপডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৬৮৪প্রাথমিক ও মাধ্যমিকে যুক্ত হচ্ছে নতুন ৪ বইআজ ৮১তম জাতিসংঘ দিবসবিশ্ববাজারে ৬ মাসের সর্বোচ্চে তেলের দামইউরোপে পোশাক রপ্তানিতে চাপে বাংলাদেশরাজধানীর যেসব এলাকায় ৪ ঘণ্টা গ্যাস থাকবে না১৪১ ফ্লাইট বাতিল, দুর্ভোগে ২১ হাজার ৯৩৩ যাত্রীআজ থেকে রাত ৮টায় বন্ধ হবে মার্কেট-দোকানপাটভারত থেকে আনা ১৩৫ টন চালে মিলল বিষাক্ত উপাদানডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, ভর্তি ১২৯৯
down of head

নারীদের অন্তর্বাস চুরির নেশা, ৭০০ অন্তর্বাসসহ চোর আটক

 

নারীদের অন্তর্বাস চুরি করাই ছিল তার শখ। সুযোগ বুঝে হাতের কাজ সেরে ফেলতে দেরি করতেন না। খুব সুচারুভাবে কাজটা সেরে ফেলতেন। তিনি একজন জাপানের নাগরিক। নাম তার তেতসুয়ো উরাতা (৫৬)।

শহরের বিভিন্ন লন্ড্রি ছিল তার শিকারের জায়গা। প্রায় দিনই বিভিন্ন লন্ড্রি থেকে অন্তর্বাস চুরি হতো । কিন্তু চোর কে? তা কিছুতেই ধরা যাচ্ছিল না। এ দিকে ক্রমে চুরির সংখ্যা বাড়ছিল। অদ্ভুত এই চোরকে ধরতে শেষমেশ মাঠে নামতে হয় পুলিশকে।

কিন্তু চোরেরও সব দিন সমান যায় না! ওয়টা শহরে এক লন্ড্রি থেকে অন্তর্বাস চুরি করতে গিয়েই হাতেনাতে ধরা পড়ল চোর। তার কাছ থেকে ছয় জোড়া অন্তর্বাস উদ্ধার হয়।

পুলিশ জানিয়েছে, চোরের নাম তেতসুয়ো উরাতা। ছাপান্ন বছর এই ব্যক্তির বাড়িতে পুলিশ তল্লাশি অভিযান চালাতেই চমকে ওঠে। দেখা যায়, একটি ঘরের মেঝেতে সারি দিয়ে সাজানো নারীদের সাতশোরও বেশি অন্তর্বাস! সেই ছবি নেটমাধ্যমে শেয়ারও করেছে পুলিশ।

উরাতাই প্রথম নয়, ২০১৯-এ নিউজিল্যান্ডে এমনই চুরির জন্য ভাইরাল হয়েছিলেন পঁয়ষট্টি বছরের এক ব্যক্তি। অন্তর্বাস চুরি করার এমন নেশা ছিল যে তার মাহেনো থেকে দানেদিন অর্থাৎ ১০০ কিলোমিটার গাড়ি চালিয়ে গিয়ে এক বাড়ি থেকে ৮ জোড়া অন্তর্বাস চুরি করে আনেন।

সম্পর্কিত খবর