শিরোনাম
টানা তৃতীয় দিনের মতো বন্ধ বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইট২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৫ মৃত্যু, ভর্তি ১৮৯৮২৪ ঘণ্টায় হাম উপসর্গে ৮ জনের মৃত্যুটেকসই প্যাকেজিংয়ে আন্তর্জাতিক প্রশিক্ষণ শুরুআগাম শীতের সবজিতেও দামের উত্তাপডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৬৮৪প্রাথমিক ও মাধ্যমিকে যুক্ত হচ্ছে নতুন ৪ বইআজ ৮১তম জাতিসংঘ দিবসবিশ্ববাজারে ৬ মাসের সর্বোচ্চে তেলের দামইউরোপে পোশাক রপ্তানিতে চাপে বাংলাদেশরাজধানীর যেসব এলাকায় ৪ ঘণ্টা গ্যাস থাকবে না১৪১ ফ্লাইট বাতিল, দুর্ভোগে ২১ হাজার ৯৩৩ যাত্রীআজ থেকে রাত ৮টায় বন্ধ হবে মার্কেট-দোকানপাটভারত থেকে আনা ১৩৫ টন চালে মিলল বিষাক্ত উপাদানডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, ভর্তি ১২৯৯
down of head

নরওয়ের রাস্তায় মানুষের ভিড়

সম্প্রতি নরওয়েতে কোরআন অবমাননার ঘটনায় যখন সারা বিশ্বের মুসলিমরা ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করছে, তখন সম্প্রীতি ও ভালোবাসার হাত বাড়িয়ে দিয়েছে নরওয়ের মুসলিমরা।
গত সপ্তাহে কোরআন অবমাননার মতো দুঃখজনক ঘটনার পর তারা নরওয়ের রাস্তায় রাস্তায় ফুল বিতরণ করেছে এবং পার্কে সাউন্ড বক্সে কোরআনের তিলাওয়াত বাজিয়েছে। নরডিক মুসলিমদের এই উদ্যোগকে স্বাগত জানিয়েছে সাধারণ মানুষ।
বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যম ও সামাজিক মাধ্যম ইউটিউবে প্রকাশিত ছবি ও ভিডিওতে তাদের ফুল বিতরণ ও কোরআন তিলাওয়াত বাজাতে দেখা গেছে। কোরআন তিলাওয়াত শুনতে জড়ো হয়েছে বহু সাধারণ নরডিক।
গত সপ্তাহে নরওয়ের ‘ইসলামবিদ্বেষী’ সংগঠন ‘স্টপ ইসলামাইজেশন অব নরওয়ে’ (এসআইএন) ক্রিসচিয়ানসান্ড শহরে ইসলামবিরোধী বিক্ষোভের আয়োজন করে। এতে কোরআন অবমাননা ও তাতে অগ্নিসংযোগের ঘটনা ঘটে। পাকিস্তানি যুবক ওমর ইলিয়াস এ ঘটনার তাত্ক্ষণিক প্রতিবাদ করেন এবং তাতে বাধা দেন।

সম্পর্কিত খবর