নব নির্বাচিত এমপি-মন্ত্রীদের আইডিআরএর ফুলেল শুভেচ্ছা

পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক মন্ত্রী আবদুল আউয়াল মিন্টু, অর্থমন্ত্রী আমীর খসরু ও সাঈদ আহমেদ এমপিকে অভিনন্দন জানান আইডিআরএ।

পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক মন্ত্রী আবদুল আউয়াল মিন্টুকে আন্তরিক অভিনন্দন জানিয়েছে বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ (আইডিআরএ)। আইডিআরএ‘র চেয়ারম্যান ড. এম আসলাম আলম তাঁর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও শুভেচ্ছা বিনিময় করেন।

এ সময় দেশের পরিবেশ সুরক্ষা, টেকসই উন্নয়ন এবং জলবায়ু ঝুঁকি মোকাবিলায় বীমা খাতের সম্ভাব্য ভূমিকা নিয়ে পারস্পরিক সহযোগিতার বিষয়ে আলোচনা করে।

একই সঙ্গে অর্থ ও পরিকল্পনা মন্ত্রী হিসেবে দায়িত্ব পালনের জন্য আমীর খসরু মাহমুদ চৌধুরীকেও শুভেচ্ছো জানায় আইডিআরএ। চেয়ারম্যান ড. এম আসলাম আলমের নেতৃত্বে কর্তৃপক্ষের সকল সদস্য মন্ত্রীর সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন।

অন্যদিকে, শরীয়তপুর–১ আসন থেকে জাতীয় সংসদ সদস্য নির্বাচিত হওয়ায় বাংলাদেশ ইন্স্যুরেন্স অ্যাসোসিয়েশনের সভাপতি সাঈদ আহমেদ এমপিকে আন্তরিক অভিনন্দন জানিয়েছে বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ (আইডিআরএ)।

এ উপলক্ষে আইডিআরএ‘র চেয়ারম্যান ড. এম আসলাম আলম দেশ ও জাতির সেবায় তাঁর ধারাবাহিক সাফল্য কামনা করেন।

সম্পর্কিত খবর