শিরোনাম
icon নভেম্বরে রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপ : সিইসি icon লভ্যাংশ দেবে না আজিজ পাইপস icon সামিট পাওয়ারের লভ্যাংশ ঘোষণা icon বিডি অটোকার্সের লভ্যাংশ ঘোষণা icon ইভেন্স টেক্সটাইলের লভ্যাংশ ঘোষণা icon ইউনাইটেড পাওয়ারের লভ্যাংশ ঘোষণা icon লোকসানেও আলহাজ্ব টেক্সটাইলের লভ্যাংশ ঘোষণা icon উপকূল পেরিয়ে দুর্বল হচ্ছে ঘূর্ণিঝড় অর্ণব icon বেতন দিতে বিশেষ ঋণ নিচ্ছে সরকার icon আবারও বাড়ল সোনার দাম icon জাপানে আন্তর্জাতিক সেমিনারে বাংলাদেশের প্রতিনিধিত্ব করলেন জেনিথ লাইফের সিইও icon বাংলাদেশে ১ ট্রিলিয়ন ইয়েন বিনিয়োগের ঘোষণা icon গ্রীষ্মের আগে ৩-৪ হাজার মেগাওয়াট সৌরবিদ্যুৎ icon দরপতনের শীর্ষে মীর আক্তার হোসেন icon ডেঙ্গুতে আরও ১১ মৃত্যু, ভর্তি ২,০৭১ icon অর্থছাড়ে শীর্ষে আইডিএ ও এডিবি icon শ্যালিকাকে বিয়ে করে বাড়িছাড়া মাসুদ icon সূচকের পতনে লেনদেন ৪০৩ কোটি টাকার icon ঢাকা ও চট্টগ্রামে বিদ্যুৎ সরবরাহে বিঘ্ন icon সিকদার ইন্স্যুরেন্সের পর্ষদ সভার তারিখ ঘোষণা icon পদ্মা অয়েলের পর্ষদ সভার তারিখ ঘোষণা icon কপারটেকের লভ্যাংশ ঘোষণা icon ক্রাউন সিমেন্টের লভ্যাংশ ঘোষণা icon তসরিফা ইন্ডাস্ট্রিজের লভ্যাংশ ঘোষণা icon বেঙ্গল উইন্ডসোর লভ্যাংশ ঘোষণা
down of head

নতুন বিদ্যুৎকেন্দ্রের অনুমোদন পেল কনফিডেন্স সিমেন্টের সহযোগী

গ্যাস/আর-এলএনজিভিত্তিক ৬৬০ মেগাওয়াট সক্ষমতার একটি বিদ্যুৎকেন্দ্রের অনুমোদন পেয়েছে কনফিডেন্স পাওয়ার হোল্ডিংসের নেতৃত্বাধীন কনসোর্টিয়াম। কনসোর্টিয়ামভুক্ত অন্য প্রতিষ্ঠানগুলোর মধ্যে রয়েছে যুক্তরাষ্ট্রভিত্তিক জিই ক্যাপিটাল ইউএস হোল্ডিংস ইনকরপোরেশন, কনফিডেন্স পাওয়ার লিমিটেড ও ইলেকট্রোপ্যাক ইন্ডাস্ট্রিজ লিমিটেড। কম্বাইন্ড সাইকেলভিত্তিক বিদ্যুৎকেন্দ্রটি চট্টগ্রামের মিরসরাইয়ে স্থাপন করা হবে।

নতুন এ বিদ্যুৎকেন্দ্রের লেটার অব ইনটেন্ট (এলওআই) পাওয়ার বিষয়টি গতকাল মূল্যসংবেদনশীল তথ্য (পিএসআই) হিসেবে জানিয়েছে পুঁজিবাজারে তালিকাভুক্ত কনফিডেন্স সিমেন্ট লিমিটেড। বাণিজ্যিক উৎপাদন শুরুর পর থেকে ২২ বছরের জন্য এ কেন্দ্র থেকে বিদ্যুৎ ক্রয় চুক্তি (পিপিএ) করা হয়েছে। বিদ্যুৎকেন্দ্রটির ৬২ শতাংশ শেয়ার রয়েছে কনফিডেন্স পাওয়ার হোল্ডিংস লিমিটেডের কাছে। এছাড়া জিই ক্যাপিটাল ইউএস হোল্ডিংস ইনকরপোরেশনের ২০ শতাংশ, কনফিডেন্স পাওয়ার লিমিটেডের ৯ শতাংশ এবং ইলেকট্রোপ্যাক ইন্ডাস্ট্রিজ লিমিটেডের ৯ শতাংশ শেয়ার রয়েছে। তালিকাভুক্ত কনফিডেন্স সিমেন্টের সহযোগী কোম্পানি হচ্ছে কনফিডেন্স পাওয়ার হোল্ডিংস লিমিটেড। কনফিডেন্স সিমেন্টের কাছে কনফিডেন্স পাওয়ার হোল্ডিংসের ৩৬ শতাংশ শেয়ার রয়েছে।

চলতি ২০২১-২২ হিসাব বছরের প্রথমার্ধে (জুলাই-ডিসেম্বর) কনফিডেন্স সিমেন্টের আয় হয়েছে ১৮৪ কোটি টাকা। যেখানে আগের হিসাব বছরের একই সময়ে আয় ছিল ১৭৮ কোটি টাকা। আলোচ্য সময়ে কোম্পানিটির কর-পরবর্তী নিট মুনাফা হয়েছে ৪৫ কোটি ১২ লাখ টাকা। যেখানে আগের বছরের একই সময়ে নিট মুনাফা ছিল ৫১ কোটি ৮৩ লাখ টাকা। প্রথমার্ধে কোম্পানিটির শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ৫ টাকা ৭৭ পয়সা, যা আগের বছরের একই সময়ে ছিল ৬ টাকা ৯৬ পয়সা।

 

ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) গতকাল কনফিডেন্স সিমেন্টের শেয়ারের সর্বশেষ ও সমাপনী দর ছিল ১২১ টাকা ৬০ পয়সা। গত এক বছরে শেয়ারটির দর ৯৮ টাকা থেকে ১৬৭ টাকা ৮০ পয়সায় মধ্যে ওঠানামা করেছে।

সম্পর্কিত খবর