শিরোনাম
icon ডেঙ্গুতে ৯ জনের মৃত্যু, হাসপাতালে ১,৯৮২ icon রিয়াদ-দাম্মামের ১৫৩ ফ্লাইট বাতিল icon সূচকের উত্থানে লেনদেন ৪৪০ কোটি টাকা icon পোশাক রপ্তানি বাড়লেও নির্ভরতা মৌলিক পণ্যে icon শ্যামপুর সুগার মিলসের প্রথম প্রান্তিক প্রকাশ icon ঢাকা ব্যাংকের তৃতীয় প্রান্তিক প্রকাশ icon নভেম্বরে রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপ : সিইসি icon লভ্যাংশ দেবে না আজিজ পাইপস icon সামিট পাওয়ারের লভ্যাংশ ঘোষণা icon বিডি অটোকার্সের লভ্যাংশ ঘোষণা icon ইভেন্স টেক্সটাইলের লভ্যাংশ ঘোষণা icon ইউনাইটেড পাওয়ারের লভ্যাংশ ঘোষণা icon লোকসানেও আলহাজ্ব টেক্সটাইলের লভ্যাংশ ঘোষণা icon উপকূল পেরিয়ে দুর্বল হচ্ছে ঘূর্ণিঝড় অর্ণব icon বেতন দিতে বিশেষ ঋণ নিচ্ছে সরকার icon আবারও বাড়ল সোনার দাম icon জাপানে আন্তর্জাতিক সেমিনারে বাংলাদেশের প্রতিনিধিত্ব করলেন জেনিথ লাইফের সিইও icon বাংলাদেশে ১ ট্রিলিয়ন ইয়েন বিনিয়োগের ঘোষণা icon গ্রীষ্মের আগে ৩-৪ হাজার মেগাওয়াট সৌরবিদ্যুৎ icon দরপতনের শীর্ষে মীর আক্তার হোসেন icon ডেঙ্গুতে আরও ১১ মৃত্যু, ভর্তি ২,০৭১ icon অর্থছাড়ে শীর্ষে আইডিএ ও এডিবি icon শ্যালিকাকে বিয়ে করে বাড়িছাড়া মাসুদ icon সূচকের পতনে লেনদেন ৪০৩ কোটি টাকার icon ঢাকা ও চট্টগ্রামে বিদ্যুৎ সরবরাহে বিঘ্ন
down of head

দেশেই বাড়ছে কাঁচামরিচের সরবরাহ, বন্ধ আমদানি

শীতকাল চলে আসায় দেশেই কাঁচামরিচের উৎপাদন হচ্ছে। বিভিন্ন বাজারে বাড়ছে সরবরাহ। ফলে কমে আসছে দামও। তাই দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে গেলো দুদিন ধরে ভারত থেকে মরিচ আমদানি বন্ধ আছে।

আমদানিকারকদের দাবি, দেশেই কাঁচামরিচের উৎপাদন শুরু এবং খরচ বেশি হওয়ায় ভারত থেকে আমদানি আপাতত বন্ধ আছে।

বন্দরের তথ্য অনুযায়ী, চলতি সপ্তাহে রোববার দুটি ট্রাকে ১৭ টন কাঁচামরিচ আমদানি হয়েছে। এরপর এখন পর্যন্ত কাঁচামরিচের আমদানি হয়নি।

এদিকে, হিলির আড়তগুলোতে কাঁচামরিচ ৬০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। যা গত সপ্তাহেও ছিল ৮০ টাকা কেজি। দাম সাধারণ মানুষের মধ্যে স্বস্তি ফিরেছে।

হিলি বাজারের আড়তদার মিথুন বলেন, বর্তমান বাজারে কাঁচামরিচ ৫৫ থেকে ৬০ টাকা কেজিতে বিক্রি হচ্ছে। যা গত এক সপ্তাহ আগে ৮০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছিল। গত দুদিন স্থলবন্দর দিয়ে মরিচ আমদানি বন্ধ থাকলেও দামে কোনো প্রভাব পড়েনি।

কারণ হিসেবে তিনি বলেন, এখন শীতকাল চলছে। দেশের বিভিন্ন জায়গা থেকে প্রচুর পরিমাণ কাঁচামরিচ বাজারে সরবরাহ হচ্ছে। ফলে ভারতীয় মরিচের তেমন প্রয়োজন নেই।

হিলি শিপিং লাইন আমদানি রপ্তানিকারক প্রতিষ্ঠানে ব্যবস্থাপক মাহাবুর রহমান গণমাধ্যমকে বলেন, বগুড়া, নওগাঁ ও পঞ্চগড়সহ দেশের বিভিন্ন জায়গায় কাঁচামরিচের চাষ হয়েছে। এতেই বর্তমানে আমাদের দেশে মরিচের চাহিদা অনেকটা পূরণ হবে। এরই মধ্যে সরবরাহ শুরু হয়ে গেছে।

তিনি আরও বলেন, দেশের বাজারে চাহিদার তুলনায় কম থাকলে তখন ভারত থেকে মরিচ আমদানির প্রয়োজন পড়ে। এছাড়া বর্তমানে ভারত থেকে আমদানি করা মরিচের চেয়ে দেশি মরিচের দাম অনেক কম। আমদানি করে এখন লোকসান গুনতে হচ্ছে। এ কারণেই এখন আমদানি বন্ধ আছে।

জানতে চাইলে হিলি স্থলবন্দরের আমদানি-রপ্তানি গ্রুপের সভাপতি হারুন-উর রশিদ গণমাধ্যমকে বলেন, আমাদের দেশীয় বাজারে কাঁচামরিচের যে দাম তাতে ভারত থেকে আমদানি করে ব্যবসায়ীদের লোকসান গুনতে হচ্ছে। ফলে আমদানি বন্ধ আছে।

সম্পর্কিত খবর