শিরোনাম
icon আবারও বাড়ল সোনার দাম icon জাপানে আন্তর্জাতিক সেমিনারে বাংলাদেশের প্রতিনিধিত্ব করলেন জেনিথ লাইফের সিইও icon বাংলাদেশে ১ ট্রিলিয়ন ইয়েন বিনিয়োগের ঘোষণা icon গ্রীষ্মের আগে ৩-৪ হাজার মেগাওয়াট সৌরবিদ্যুৎ icon দরপতনের শীর্ষে মীর আক্তার হোসেন icon ডেঙ্গুতে আরও ১১ মৃত্যু, ভর্তি ২,০৭১ icon অর্থছাড়ে শীর্ষে আইডিএ ও এডিবি icon শ্যালিকাকে বিয়ে করে বাড়িছাড়া মাসুদ icon সূচকের পতনে লেনদেন ৪০৩ কোটি টাকার icon ঢাকা ও চট্টগ্রামে বিদ্যুৎ সরবরাহে বিঘ্ন icon সিকদার ইন্স্যুরেন্সের পর্ষদ সভার তারিখ ঘোষণা icon পদ্মা অয়েলের পর্ষদ সভার তারিখ ঘোষণা icon কপারটেকের লভ্যাংশ ঘোষণা icon ক্রাউন সিমেন্টের লভ্যাংশ ঘোষণা icon তসরিফা ইন্ডাস্ট্রিজের লভ্যাংশ ঘোষণা icon বেঙ্গল উইন্ডসোর লভ্যাংশ ঘোষণা icon রহিম টেক্সটাইলের লভ্যাংশ ঘোষণা icon কফির কাপে ক্যাজুয়াল লুকে পূর্ণিমা icon জাপানি ব্যবসায়ীদের বাংলাদেশে বিনিয়োগের আহ্বান প্রধানমন্ত্রীর icon কে এন্ড কিউয়ের লভ্যাংশ ঘোষণা icon রানার অটোমোবাইলসের লভ্যাংশ ঘোষণা icon এডভেন্ট ফার্মার লভ্যাংশ ঘোষণা icon সাইনপুকুর সিরামিকসের লভ্যাংশ ঘোষণা icon ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫৪৩ icon দ্বিপক্ষীয় বৈঠকে তারেক রহমান-সানায়ে তাকাইচি
down of head

দুই সপ্তাহের মধ্যে আইপিও অনুমোদন

আইপিওর অনুমোদন প্রক্রিয়া সহজ করার জন্য একটি চেকলিস্ট দিয়েছে নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। এ অনুযায়ী প্রয়োজনীয় সব কাগজপত্র জমা দিলে নতুন আইপিও অনুমোদন দিতে বিএসইসির দুই সপ্তাহের বেশি লাগবে না বলে জানিয়েছেন কমিশনের চেয়ারম্যান অধ্যাপক শিবলী রুবাইয়াত-উল-ইসলাম। তিনি জানান, কোম্পানিগুলো চেক লিস্ট অনুযায়ী কাগজপত্র জমা না দেয়ায় আইপিও অনুমোদনের সময় বেশি লাগে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) আয়োজিত এক সম্মেলনে এসব কথা বলেন তিনি।

‘করপোরেট প্রতিষ্ঠানগুলোর জন্য বাংলাদেশের পুঁজিবাজারের সম্ভাবনা ও সুযোগ’ শীর্ষক সম্মেলনটি রাজধানীর নিকুঞ্জে অবস্থিত ডিএসই টাওয়ারে গত মঙ্গলবার রাতে অনুষ্ঠিত হয়। বিভিন্ন গ্রুপ অব কোম্পানিজের চেয়ারম্যান, ব্যবস্থাপনা পরিচালক ও ঊর্ধ্বতন কর্মকর্তা এবং চেম্বার প্রতিনিধিদের নিয়ে এ সম্মেলনের আয়োজন করা হয়। পুঁজিবাজারের মাধ্যমে দীর্ঘমেয়াদি অর্থায়নের সুযোগ ও সুবিধা সম্পর্কে করপোরেট কোম্পানিগুলোকে অবগত করার জন্য এ সম্মেলনের আয়োজন করা হয়। ডিএসইর চেয়ারম্যান মো. ইউনুসুর রহমানের সভাপতিত্বে সম্মেলনে বিশেষ অতিথি ছিলেন কমিশনার ড. শেখ শামসুদ্দিন আহমদ।

সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে বিএসইসি চেয়ারম্যান বলেন, বর্তমান সরকার খুবই ব্যবসাবান্ধব। সরকারের সর্বোচ্চ পর্যায়ে নির্দেশনা হলো নিয়ম-নীতির মধ্যে ব্যবসাকে অগ্রাধিকার দিয়ে জনগণকে সর্বোচ্চ সুযোগ-সুবিধা ও সহযোগিতা দেয়া। বিএসইসির কার্যক্রম অত্যন্ত স্বচ্ছ। এর প্রতিটি ডেস্কই হলো হেল্প ডেস্ক। উদ্যোক্তাদের সহযোগিতার জন্য আমরা প্রস্তুত।

সম্মেলনে ৪৬টি ব্যবসায়িক গ্রুপের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। তারা তালিকাভুক্তির বিষয়ে নিজেদের বক্তব্য ও পরামর্শ তুলে ধরেন।

সম্পর্কিত খবর