শিরোনাম
icon ৫ দিনের ছুটি শেষে খুলল অফিস icon আজ রাতে জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রী icon এইচএসসির ফল প্রকাশ ২৯ অক্টোবর icon সৃজনশীল শিল্পে গুরুত্ব দিচ্ছে সরকার: অর্থমন্ত্রী icon টানা তৃতীয় দিনের মতো বন্ধ বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইট icon ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৫ মৃত্যু, ভর্তি ১৮৯৮ icon ২৪ ঘণ্টায় হাম উপসর্গে ৮ জনের মৃত্যু icon টেকসই প্যাকেজিংয়ে আন্তর্জাতিক প্রশিক্ষণ শুরু icon আগাম শীতের সবজিতেও দামের উত্তাপ icon ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৬৮৪ icon প্রাথমিক ও মাধ্যমিকে যুক্ত হচ্ছে নতুন ৪ বই icon আজ ৮১তম জাতিসংঘ দিবস icon বিশ্ববাজারে ৬ মাসের সর্বোচ্চে তেলের দাম icon ইউরোপে পোশাক রপ্তানিতে চাপে বাংলাদেশ icon রাজধানীর যেসব এলাকায় ৪ ঘণ্টা গ্যাস থাকবে না icon ১৪১ ফ্লাইট বাতিল, দুর্ভোগে ২১ হাজার ৯৩৩ যাত্রী icon আজ থেকে রাত ৮টায় বন্ধ হবে মার্কেট-দোকানপাট icon ভারত থেকে আনা ১৩৫ টন চালে মিলল বিষাক্ত উপাদান icon ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, ভর্তি ১২৯৯ icon হাম উপসর্গে আরও ৭ জনের মৃত্যু icon ডিএমপির অভিযানে গ্রেপ্তার ৪৭৭ icon এনসিপির নতুন আহ্বায়ক নাহিদ, সদস্যসচিব আখতার icon ইউরোপ থেকে ফেরত ৩৫ বাংলাদেশি icon শীতের সবজি বাজারে, কমল কিছু পণ্যের দাম icon কমল স্বর্ণের দাম
down of head

দক্ষিণ আফ্রিকায় সন্ত্রাসীর গুলিতে আরেক বাংলাদেশি নিহত

দক্ষিণ আফ্রিকার জোহানেসবার্গের পার্শ্ববর্তী টাউনশিপ সুয়েটু এলাকার মাপুনিয়া শপিং সেন্টারের পেছনে আব্দুল মান্নান নামে এক বাংলাদেশিকে সন্ত্রাসীরা গুলি করে হত্যা করেছে। সোমবার (২৫ অক্টোবর) রাত দশটার দিকে তার মৃত্যু নিশ্চিত করে পালিয়ে যান সন্ত্রাসীরা।

একই এলাকায় বসবাস করা এক বাংলাদেশি জানান, নোয়াখালীর সোনাইমুড়ী থানার বজরা ইউনিয়নের আব্দুল মান্নান দোকান বন্ধ করে বাসায় ফেরার পথে আগে থেকে উৎপেতে থাকা সন্ত্রাসীরা তিন রাউন্ড গুলি ছুঁড়ে পালিয়ে যান। গুলিবিদ্ধ আব্দুল মান্নান ঘটনাস্থলেই প্রাণ হারান।

অন্যদিকে রোববার সন্ধ্যায় ইস্টার্ন কেপ প্রদেশের উমটাটা এলাকায় সন্ত্রাসীর গুলিতে আহত ফেনীর দাগনভূঁইয়া উপজেলার আনোয়ার নামে আরেক বাংলাদেশি মারাত্মকভাবে আহত হয়ে হাসপাতালে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন।

এছাড়া, হেলেন জোসেফ হাসপাতালে মিজানুর রহমান নামে আরেক বাংলাদেশি চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার (২৬ অক্টোবর) বেলা ১১টায় না ফেরার দেশে পাড়ি জমান।

সম্পর্কিত খবর