শিরোনাম
icon ডেঙ্গুতে ৯ জনের মৃত্যু, হাসপাতালে ১,৯৮২ icon রিয়াদ-দাম্মামের ১৫৩ ফ্লাইট বাতিল icon সূচকের উত্থানে লেনদেন ৪৪০ কোটি টাকা icon পোশাক রপ্তানি বাড়লেও নির্ভরতা মৌলিক পণ্যে icon শ্যামপুর সুগার মিলসের প্রথম প্রান্তিক প্রকাশ icon ঢাকা ব্যাংকের তৃতীয় প্রান্তিক প্রকাশ icon নভেম্বরে রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপ : সিইসি icon লভ্যাংশ দেবে না আজিজ পাইপস icon সামিট পাওয়ারের লভ্যাংশ ঘোষণা icon বিডি অটোকার্সের লভ্যাংশ ঘোষণা icon ইভেন্স টেক্সটাইলের লভ্যাংশ ঘোষণা icon ইউনাইটেড পাওয়ারের লভ্যাংশ ঘোষণা icon লোকসানেও আলহাজ্ব টেক্সটাইলের লভ্যাংশ ঘোষণা icon উপকূল পেরিয়ে দুর্বল হচ্ছে ঘূর্ণিঝড় অর্ণব icon বেতন দিতে বিশেষ ঋণ নিচ্ছে সরকার icon আবারও বাড়ল সোনার দাম icon জাপানে আন্তর্জাতিক সেমিনারে বাংলাদেশের প্রতিনিধিত্ব করলেন জেনিথ লাইফের সিইও icon বাংলাদেশে ১ ট্রিলিয়ন ইয়েন বিনিয়োগের ঘোষণা icon গ্রীষ্মের আগে ৩-৪ হাজার মেগাওয়াট সৌরবিদ্যুৎ icon দরপতনের শীর্ষে মীর আক্তার হোসেন icon ডেঙ্গুতে আরও ১১ মৃত্যু, ভর্তি ২,০৭১ icon অর্থছাড়ে শীর্ষে আইডিএ ও এডিবি icon শ্যালিকাকে বিয়ে করে বাড়িছাড়া মাসুদ icon সূচকের পতনে লেনদেন ৪০৩ কোটি টাকার icon ঢাকা ও চট্টগ্রামে বিদ্যুৎ সরবরাহে বিঘ্ন
down of head

তিন ঘণ্টায় সে শহরটি দখল করার দাবি করলেন রমজান কাদিরভ

চেচেন নেতা রমজান কাদিরভ দাবি করেছেন, রাশিয়ার সেনারা লুহানেস্কের সেভেরেদোনেৎস্ক শহর দখল করেছে। তাও মাত্র তিন ঘণ্টার মধ্যে। শনিবার নিজের টেলিগ্রাম চ্যানেলে এমন দাবি করেন কাদিরভ। খবর তাস নিউজের।

এ ব্যাপারে টেলিগ্রাম চ্যানেলে কাদিরভ লিখেছেন, সেভেরোদোনেৎস্ক এখন পুরোপুরি আমাদের দখলে। এ শহরটি মুক্ত করা হয়েছে। বাসিন্দারা এখন শান্তিতে থাকতে পারবেন। এখন থেকে সেখানে আর কোনো বিপদ নেই।

কাদিরভ আরও জানিয়েছেন, তারা ভেবেছিলেন শহরটি দখল করতে তাদের এক সপ্তাহ সময় লাগবে। কিন্তু এর অনেক আগেই সেভেরোদোনেৎস্ক তাদের হাতে চলে এসেছে।

এ ব্যাপারে শক্তিশালী এ চেচেন নেতা বলেন, প্রাথমিক পরিকল্পনা ছিল আমরা সেভেরোদোনেৎস্ককে এক সপ্তাহের মধ্যে মুক্ত করব। কিন্তু আজ (শনিবার) আমি পরিকল্পনা নতুন করে সাজাই এবং ৩ দিনের মধ্যে শহরটি দখল করার কর্মপরিকল্পনা ঠিক করি। এর ফলে, আমাদের সেনারা এটি আরো দ্রুত সময়ের মধ্যে করে। মাত্র ৩ ঘণ্টার মধ্যে।

এদিকে রমজান কাদিরভ সেভেরোদোনেৎস্ক দখল করে নেওয়ার দাবি জানালেও ইউক্রেন বা রাশিয়ার পক্ষ থেকে এ ব্যাপারে এখনো নিশ্চিত করে কিছু জানানো হয়নি।

তবে ইউক্রেনে পক্ষ থেকে বলা হয়েছে, সেভেরোদোনেৎস্কের পরিস্থিত খুব খারাপ। রুশ সেনারা সেখানে ব্যাপক হামলা চালাচ্ছে। কিন্তু রুশ সেনাদের হাতে এখনো শহরটির পতন হয়নি।

সম্পর্কিত খবর