শিরোনাম
গ্রীনভ্যালি এপার্টমেন্টের নতুন কার্যনির্বাহী পরিষদ গঠিতবাসা ভাড়ার নামে ডেকে এনে বিজ্ঞানী সরোয়ারকে গলা কেটে হত্যার চেষ্টাসাইবার ঝুঁকিতে বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইট বন্ধডেঙ্গুতে আরও ৪ মৃত্যু, ভর্তি ১৫১২হামে আরও ২ মৃত্যু, হাসপাতালে ১,০৩২৫৯২ কোটি টাকায় দুই কূপ খনন, মিলবে বিপুল গ্যাসখোলা পোলাও চাল ১০০ টাকা, প্যাকেটের দাম দ্বিগুণমাছ-সবজিতে স্বস্তি, কমেনি মুরগি-ডিমের দামপথের খাবার বিক্রিতেও নিবন্ধন বাধ্যতামূলকসাজেক ভ্যালি সাময়িকভাবে বন্ধ ঘোষণাপুঁজিবাজারে বিদেশি বিনিয়োগ কমছে, বাড়ছে অস্থিরতাকমল সোনার দামফাঁকা ঢাকা, সড়কে নেই যানজটগ্যাস-বিদ্যুৎ সংকটে চাপে পোশাক খাতজয়ার রূপে রোদ-গোলাপির ছোঁয়া
down of head

ডিএসইতে সূচকের পতন

ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সপ্তাহের দ্বিতীয় কার্যদিবস আজ (১ সেপ্টেম্বর) সূচকের পতনের মধ্যে দিয়ে লেনদেন শেষ হয়েছে।

পাশাপাশি আগের কার্যদিবসের চেয়ে লেনদেনের পরিমাণ, অধিকাংশ কোম্পানির শেয়ার ও মিউচুয়াল ফান্ডের দাম কমেছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

তথ্য অনুসারে, ডিএসইতে আজ প্রধান সূচক ডিএসইএক্স আগের দিনের চেয়ে ১০.৬০ পয়েন্ট কমে অবস্থান করছে ৫ হাজার ৫৮৩ পয়েন্টে। ডিএসই শরিয়াহ সূচক ২.৬৭ পয়েন্ট কমে ১ হাজার ২২৫ পয়েন্টে এবং ডিএস৩০ সূচক ৪.৯৬ পয়েন্ট কমে ২ হাজার ১৮৮ পয়েন্টে দাঁড়িয়েছে।

আজ ডিএসইতে মোট ১ হাজার ১৮১ কোটি ১৩ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। আগের কার্যদিবসে লেনদেন হয়েছিল ১ হাজার ২৯৬ কোটি ৪৩ লাখ টাকার শেয়ার ও ইউনিট।

ডিএসইতে মোট ৩৯৮টি কোম্পানির শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এর মধ্যে শেয়ার ও ইউনিটের দাম বেড়েছে ১১৯টি কোম্পানির, কমেছে ২৪৪টির এবং অপরিবর্তিত আছে ৩৫টির।

সম্পর্কিত খবর