শিরোনাম
icon জাপানে আন্তর্জাতিক সেমিনারে বাংলাদেশের প্রতিনিধিত্ব করলেন জেনিথ লাইফের সিইও icon বাংলাদেশে ১ ট্রিলিয়ন ইয়েন বিনিয়োগের ঘোষণা icon গ্রীষ্মের আগে ৩-৪ হাজার মেগাওয়াট সৌরবিদ্যুৎ icon দরপতনের শীর্ষে মীর আক্তার হোসেন icon ডেঙ্গুতে আরও ১১ মৃত্যু, ভর্তি ২,০৭১ icon অর্থছাড়ে শীর্ষে আইডিএ ও এডিবি icon শ্যালিকাকে বিয়ে করে বাড়িছাড়া মাসুদ icon সূচকের পতনে লেনদেন ৪০৩ কোটি টাকার icon ঢাকা ও চট্টগ্রামে বিদ্যুৎ সরবরাহে বিঘ্ন icon সিকদার ইন্স্যুরেন্সের পর্ষদ সভার তারিখ ঘোষণা icon পদ্মা অয়েলের পর্ষদ সভার তারিখ ঘোষণা icon কপারটেকের লভ্যাংশ ঘোষণা icon ক্রাউন সিমেন্টের লভ্যাংশ ঘোষণা icon তসরিফা ইন্ডাস্ট্রিজের লভ্যাংশ ঘোষণা icon বেঙ্গল উইন্ডসোর লভ্যাংশ ঘোষণা icon রহিম টেক্সটাইলের লভ্যাংশ ঘোষণা icon কফির কাপে ক্যাজুয়াল লুকে পূর্ণিমা icon জাপানি ব্যবসায়ীদের বাংলাদেশে বিনিয়োগের আহ্বান প্রধানমন্ত্রীর icon কে এন্ড কিউয়ের লভ্যাংশ ঘোষণা icon রানার অটোমোবাইলসের লভ্যাংশ ঘোষণা icon এডভেন্ট ফার্মার লভ্যাংশ ঘোষণা icon সাইনপুকুর সিরামিকসের লভ্যাংশ ঘোষণা icon ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫৪৩ icon দ্বিপক্ষীয় বৈঠকে তারেক রহমান-সানায়ে তাকাইচি icon আস্থা লাইফের ২৮ লাখ টাকার বীমা দাবি নিষ্পত্তি
down of head

ডরিন পাওয়ারের নিট মুনাফা বেড়েছে ৪১ শতাংশ

চলতি ২০২১-২২ হিসাব বছরের প্রথম প্রান্তিকে (জুলাই-সেপ্টেম্বর) সমন্বিত আয় বেড়েছে পুঁজিবাজারের তালিকাভুক্ত জ্বালানি ও বিদ্যুৎ খাতের কোম্পানি ডরিন পাওয়ার জেনারেশনস অ্যান্ড সিস্টেমস লিমিটেডের। আর আলোচ্য সময়ে কোম্পানিটির কর-পরবর্তী সমন্বিত নিট মুনাফা আগের হিসাব বছরের একই সময়ের তুলনায় ৪১ শতাংশ বেড়েছে। কোম্পানিটির সর্বশেষ অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

গতকাল ডরিন পাওয়ারের পরিচালনা পর্ষদের সভা অনুষ্ঠিত হয়। এতে চলতি হিসাব বছরের প্রথম প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন অনুমোদন করা হয়। প্রতিবেদনের তথ্য অনুযায়ী, আলোচ্য সময়ে কোম্পানিটির সমন্বিত আয় হয়েছে প্রায় ২৩৬ কোটি টাকা। আগের হিসাব বছরের একই সময়ে যেখানে আয় ছিল প্রায় ১৮৩ কোটি টাকা। এক বছরের ব্যবধানে কোম্পানিটির সমন্বিত আয় বেড়েছে ৫৩ কোটি টাকা বা ২৯ শতাংশ।

অন্যদিকে প্রথম প্রান্তিকে কর-পরবর্তী সমন্বিত নিট মুনাফা হয়েছে ৪১ কোটি টাকার বেশি। আগের হিসাব বছরের একই সময়ে যা ছিল ২৯ কোটি টাকার বেশি। এক বছরের ব্যবধানে সমন্বিত নিট মুনাফা বেড়েছে প্রায় ১২ কোটি টাকা বা ৪১ শতাংশ। আলোচ্য সময়ে কোম্পানিটির শেয়ারপ্রতি সমন্বিত আয় (ইপিএস) ২ টাকা ৮৩ পয়সা। আগের হিসাব বছরের একই সময়ে যা ছিল ২ টাকা ১ পয়সা। ৩০ সেপ্টেম্বর ২০২১ শেষে কোম্পানিটির শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ৫১ টাকা ২৪ পয়সা। আগের হিসাব বছরের একই সময় শেষে যা ছিল ৪৮ টাকা ৪১ পয়সা।

৩০ জুন সমাপ্ত ২০২১ হিসাব বছরের জন্য ২৫ শতাংশ লভ্যাংশের সুপারিশ করেছে ডরিন পাওয়ারের পরিচালনা পর্ষদ। এর মধ্যে সব শেয়ারহোল্ডারের জন্য ১২ শতাংশ স্টক লভ্যাংশের সুপারিশ করা হয়েছে। এছাড়া উদ্যোক্তা-পরিচালক বাদে বাকি শেয়ারহোল্ডারদের জন্য ১৩ শতাংশ নগদ লভ্যাংশের ঘোষণা দেয়া হয়েছে। প্রতিষ্ঠানটির মোট ১৪ কোটি ৪৩ লাখ ৯০ হাজার শেয়ারের মধ্যে উদ্যোক্তা-পরিচালকের হাতে রয়েছে ৯ কোটি ৬১ লাখ ৭০ হাজার শেয়ার। ফলে ঘোষিত নগদ লভ্যাংশের বিপরীতে বাকি শেয়ারহোল্ডাররা ৬ কোটি ২৬ লাখ ৮০ হাজার টাকা পাবেন।

সমাপ্ত হিসাব বছরে কোম্পানিটির সমন্বিত ইপিএস হয়েছে ৮ টাকা ৯ পয়সা। আগের হিসাব বছরে যা ছিল ৫ টাকা ৫৩ পয়সা। ৩০ জুন ২০২১ শেষে কোম্পানিটির সমন্বিত এনএভিপিএস দাঁড়িয়েছে ৪৮ টাকা ৪১ পয়সা। ঘোষিত এ লভ্যাংশ অনুমোদনের জন্য আগামী ৫ ডিসেম্বর ভার্চুয়াল মাধ্যমে বার্ষিক সাধারণ সভা (এজিএম) আহ্বান করা হয়েছে। লভ্যাংশ নির্ধারণ-সংক্রান্ত রেকর্ড ডেট ছিল ৯ নভেম্বর।

ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) গতকাল কোম্পানিটির শেয়ারের সর্বশেষ ও সমাপনী দর ছিল ৬৭ টাকা ২০ পয়সা।

সম্পর্কিত খবর