শিরোনাম
গ্রীনভ্যালি এপার্টমেন্টের নতুন কার্যনির্বাহী পরিষদ গঠিতবাসা ভাড়ার নামে ডেকে এনে বিজ্ঞানী সরোয়ারকে গলা কেটে হত্যার চেষ্টাসাইবার ঝুঁকিতে বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইট বন্ধডেঙ্গুতে আরও ৪ মৃত্যু, ভর্তি ১৫১২হামে আরও ২ মৃত্যু, হাসপাতালে ১,০৩২৫৯২ কোটি টাকায় দুই কূপ খনন, মিলবে বিপুল গ্যাসখোলা পোলাও চাল ১০০ টাকা, প্যাকেটের দাম দ্বিগুণমাছ-সবজিতে স্বস্তি, কমেনি মুরগি-ডিমের দামপথের খাবার বিক্রিতেও নিবন্ধন বাধ্যতামূলকসাজেক ভ্যালি সাময়িকভাবে বন্ধ ঘোষণাপুঁজিবাজারে বিদেশি বিনিয়োগ কমছে, বাড়ছে অস্থিরতাকমল সোনার দামফাঁকা ঢাকা, সড়কে নেই যানজটগ্যাস-বিদ্যুৎ সংকটে চাপে পোশাক খাতজয়ার রূপে রোদ-গোলাপির ছোঁয়া
down of head

টানা তিনদিন দরপতনের পর পুঁজিবাজার ঊর্ধ্বমুখী

টানা তিনদিন দরপতনের পর মঙ্গলবার সূচকের ঊর্ধ্বমুখী প্রবণতার মধ্য দিয়ে পুঁজিবাজারের লেনদেন চলছে। তাতে লেনদেনের প্রথম আধা ঘণ্টায় দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) সূচক বেড়েছে ৫৬ পয়েন্ট।

চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সূচক বেড়েছে ১০১ পয়েন্ট। সূচকের পাশাপাশি বেড়েছে অধিকাংশ কোম্পানির শেয়ারের দাম।

ডিএসইর তথ্য অনুযায়ী, সকাল ১০টা থেকে ১০টা ৩০ মিনিট পর্যন্ত সময়ে ৩২৬টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এর মধ্যে ২৪৫টি প্রতিষ্ঠানের শেয়ারের দাম বেড়েছে, কমেছে ৪২টির ও অপরিবর্তিত রয়েছে ৩৯টির দাম।
এ সময়ে ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ৫৬ পয়েন্ট বেড়ে ৬ হাজার ৯৮২ পয়েন্টে দাঁড়িয়েছে। অপর দুই সূচকের মধ্যে ডিএসইএস সূচক বেড়েছে ১৩ পয়েন্ট। ডিএস-৩০ সূচক আগের দিনের চেয়ে ২২ পয়েন্ট বেড়েছে। এ সময়ে ডিএসইতে লেনদেন হয়েছে ১৮৩ কোটি ২৭ লাখ ২ হাজার টাকা।

অপর পুঁজিবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) প্রধান সূচক আগের দিনের চেয়ে ১০১ পয়েন্ট বেড়ে ২০ হাজার ৪০০ পয়েন্টে দাঁড়িয়েছে। এ সময়ে লেনদেন হয়েছে ২ কোটি ৭৯ লাখ ৯১ হাজার ১৪৫ টাকার শেয়ার।

সিএসইতে আধা ঘণ্টায় ৭৪টি কোম্পানির শেয়ার ও ইউনিটের লেনদেন হয়েছে। এর মধ্যে ৬১টি কোম্পানির শেয়ারের দাম বেড়েছে, কমেছে ১১টির এবং অপরিবর্তিত রয়েছে ২টির দাম।

 

 

 

সম্পর্কিত খবর