শিরোনাম
icon ডেঙ্গুতে ৯ জনের মৃত্যু, হাসপাতালে ১,৯৮২ icon রিয়াদ-দাম্মামের ১৫৩ ফ্লাইট বাতিল icon সূচকের উত্থানে লেনদেন ৪৪০ কোটি টাকা icon পোশাক রপ্তানি বাড়লেও নির্ভরতা মৌলিক পণ্যে icon শ্যামপুর সুগার মিলসের প্রথম প্রান্তিক প্রকাশ icon ঢাকা ব্যাংকের তৃতীয় প্রান্তিক প্রকাশ icon নভেম্বরে রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপ : সিইসি icon লভ্যাংশ দেবে না আজিজ পাইপস icon সামিট পাওয়ারের লভ্যাংশ ঘোষণা icon বিডি অটোকার্সের লভ্যাংশ ঘোষণা icon ইভেন্স টেক্সটাইলের লভ্যাংশ ঘোষণা icon ইউনাইটেড পাওয়ারের লভ্যাংশ ঘোষণা icon লোকসানেও আলহাজ্ব টেক্সটাইলের লভ্যাংশ ঘোষণা icon উপকূল পেরিয়ে দুর্বল হচ্ছে ঘূর্ণিঝড় অর্ণব icon বেতন দিতে বিশেষ ঋণ নিচ্ছে সরকার icon আবারও বাড়ল সোনার দাম icon জাপানে আন্তর্জাতিক সেমিনারে বাংলাদেশের প্রতিনিধিত্ব করলেন জেনিথ লাইফের সিইও icon বাংলাদেশে ১ ট্রিলিয়ন ইয়েন বিনিয়োগের ঘোষণা icon গ্রীষ্মের আগে ৩-৪ হাজার মেগাওয়াট সৌরবিদ্যুৎ icon দরপতনের শীর্ষে মীর আক্তার হোসেন icon ডেঙ্গুতে আরও ১১ মৃত্যু, ভর্তি ২,০৭১ icon অর্থছাড়ে শীর্ষে আইডিএ ও এডিবি icon শ্যালিকাকে বিয়ে করে বাড়িছাড়া মাসুদ icon সূচকের পতনে লেনদেন ৪০৩ কোটি টাকার icon ঢাকা ও চট্টগ্রামে বিদ্যুৎ সরবরাহে বিঘ্ন
down of head

টঙ্গীর মাজার বস্তিতে ভয়াবহ আগুন

গাজীপুরের টঙ্গী বাজারস্থ হাজির মাজার বস্তিতে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে অন্তত পাঁচ শতাধিক ঘর পুড়ে ছাই হয়ে গেছে।

শনিবার ভোর ৪টার দিকে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের সেনাকল্যাণ ভবনের পাশে ওই বস্তিতে এ অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়।

খবর পেয়ে টঙ্গী দমকল বাহিনীর চারটি ও উত্তরা এবং কুমিটোলার পাঁচটি ইউনিটসহ মোট ৯টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। এ ঘটনায় পাঁচজন আহত হয়েছেন বলে খবর পাওয়া গেছে। তবে তাৎক্ষণিকভাবে আহতদের নাম পরিচয় পাওয়া যায়নি।

বস্তিবাসীরা জানান, ভোর ৪টার দিকে ওই বস্তিতে হঠাৎ দাউ দাউ করে আগুন জ্বলে ওঠে। মুর্হূতের মধ্যে আগুনের লেলিহান শিখা পুরো বস্তিতে ছড়িয়ে পড়ে। বস্তির অধিকাংশ ঘর কাঠ, বাঁশ ও টিনের তৈরি হওয়ায় আগুনের তীব্রতা বেশি হয়।

খবর পেয়ে ফায়ার সার্ভিসের ৯টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে প্রায় ৩ ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।

বস্তিবাসী আবুল কাশেম বলেন, ভোরে হঠাৎ বস্তিতে আগুন জ্বলে ওঠে। আগুনের লেলিহান শিখা দেখে আমরা ভয়ে দৌড়াদৌড়ি শুরু করি। জীবনে এতো বড় আগুনের ঘটনা আর দেখিনি। আগুনে অন্তত পাঁচ শতাধিক বস্তিঘর পুড়ে ছাই হয়ে গেছে।

এ ব্যাপারে যোগাযোগ করা হলে টঙ্গী দমকল বাহিনীর জ্যেষ্ঠ কর্মকর্তা মো. ইকবাল হাসান জানান, আমার চারটি এবং উত্তরা এবং কুর্মিটোলার পাঁচটিসহ মোট নয়টি ইউনিট প্রায় ৩ ঘণ্টা চেষ্টা চালিয়ে সকাল ৭টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে। অগ্নিকাণ্ডের কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ তদন্ত সাপেক্ষে বলা যাবে।

সম্পর্কিত খবর