জ্ঞানার্জনের পাশাপাশি শিক্ষার্থীদের দেশ ও জনগণের কল্যাণে কাজ করতে হবে : আইজিপি

ইন্সপেক্টর জেনারেল অব পুলিশ (আইজিপি) ও বাংলাদেশ অবসরপ্রাপ্ত পুলিশ অফিসার্স কল্যাণ সমিতির প্রধান পৃষ্ঠপোষক মো: আলী হোসেন ফকির বলেছেন, জ্ঞানার্জনের পাশাপাশি শিক্ষার্থীদের দেশ ও জনগণের কল্যাণে কাজ করতে হবে।

তিনি বলেন, তোমাদের আইন জানা এবং আইন মেনে চলার মানসিকতা গড়ে তুলতে হবে। সবসময় ইতিবাচক চিন্তা করতে হবে। ব্যক্তি স্বার্থকে বিসর্জন দিয়ে সমাজের কল্যাণে এগিয়ে আসতে হবে। সবাই মিলে সুন্দর বাংলাদেশ গড়ে তুলতে হবে।

আজ রোববার রাজধানীর রাজারবাগে বাংলাদেশ অবসরপ্রাপ্ত পুলিশ অফিসার্স কল্যাণ সমিতি কমপ্লেক্স সেমিনার হলে সমিতি আয়োজিত ‘আইজিপি শিক্ষাবৃত্তি-২০২৫’ প্রদান অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।বাংলাদেশ ভ্রমণ গাইড

আইজিপি বলেন, বাংলাদেশ পুলিশের কোনো সদস্য অপরাধ করলে ছাড় দেয়া হবে না। তাদের বিরুদ্ধে যথাযথ আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।

তিনি বলেন, প্রত্যেক জেলার সদর থানাকে ‘জিরো কমপ্লেইন’ থানা ঘোষণা করা হয়েছে।

অবসরপ্রাপ্ত পুলিশ কর্মকর্তাদের প্রতি কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানিয়ে আইজিপি শিক্ষার্থীদের বৃত্তি প্রদানের পাশাপাশি, তাদের জন্য আয় বৃদ্ধিমূলক উদ্যোগ গ্রহণের পরামর্শ দেন।

সম্পর্কিত খবর