শিরোনাম
icon ডেঙ্গুতে ৯ জনের মৃত্যু, হাসপাতালে ১,৯৮২ icon রিয়াদ-দাম্মামের ১৫৩ ফ্লাইট বাতিল icon সূচকের উত্থানে লেনদেন ৪৪০ কোটি টাকা icon পোশাক রপ্তানি বাড়লেও নির্ভরতা মৌলিক পণ্যে icon শ্যামপুর সুগার মিলসের প্রথম প্রান্তিক প্রকাশ icon ঢাকা ব্যাংকের তৃতীয় প্রান্তিক প্রকাশ icon নভেম্বরে রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপ : সিইসি icon লভ্যাংশ দেবে না আজিজ পাইপস icon সামিট পাওয়ারের লভ্যাংশ ঘোষণা icon বিডি অটোকার্সের লভ্যাংশ ঘোষণা icon ইভেন্স টেক্সটাইলের লভ্যাংশ ঘোষণা icon ইউনাইটেড পাওয়ারের লভ্যাংশ ঘোষণা icon লোকসানেও আলহাজ্ব টেক্সটাইলের লভ্যাংশ ঘোষণা icon উপকূল পেরিয়ে দুর্বল হচ্ছে ঘূর্ণিঝড় অর্ণব icon বেতন দিতে বিশেষ ঋণ নিচ্ছে সরকার icon আবারও বাড়ল সোনার দাম icon জাপানে আন্তর্জাতিক সেমিনারে বাংলাদেশের প্রতিনিধিত্ব করলেন জেনিথ লাইফের সিইও icon বাংলাদেশে ১ ট্রিলিয়ন ইয়েন বিনিয়োগের ঘোষণা icon গ্রীষ্মের আগে ৩-৪ হাজার মেগাওয়াট সৌরবিদ্যুৎ icon দরপতনের শীর্ষে মীর আক্তার হোসেন icon ডেঙ্গুতে আরও ১১ মৃত্যু, ভর্তি ২,০৭১ icon অর্থছাড়ে শীর্ষে আইডিএ ও এডিবি icon শ্যালিকাকে বিয়ে করে বাড়িছাড়া মাসুদ icon সূচকের পতনে লেনদেন ৪০৩ কোটি টাকার icon ঢাকা ও চট্টগ্রামে বিদ্যুৎ সরবরাহে বিঘ্ন
down of head

জেলেনস্কির সঙ্গে সাক্ষাৎ করতে ইউক্রেন পৌঁছেছেন জাতিসংঘের মহাসচিব

রাশিয়া-ইউক্রেনের চলমান যুদ্ধ নিয়ে বৈঠকের জন্য মস্কো সফরের পর ইউক্রেনে পৌঁছেছেন জাতিসংঘের মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস। সেখানে দেশটির প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সঙ্গে সাক্ষাৎ করবেন তিনি। এক টুইটবার্তায় গতকাল বুধবার ইউক্রেনে পৌঁছানোর তথ্য জানিয়েছেন গুতেরেস।

সংবাদমাধ্যম বিবিসির এক প্রতিবেদনে এ খবর জানানো হয়েছে।

জাতিসংঘের মহাসচিব টুইটারে লেখেন, ‘মস্কো সফরের পর আমি ইউক্রেনে পৌঁছেছি। আমরা মানবিক সহায়তা সম্প্রসারণের কাজ চালিয়ে যাব এবং সংঘাতপূর্ণ এলাকা থেকে বেসামরিক লোকদের সরিয়ে নেওয়ার ব্যবস্থা করব।’ এ ছাড়া তিনি এ সংঘাত শেষ করার আহ্বান জানান।

অ্যান্তোনিও গুতেরেস আরও লেখেন, ‘এ যুদ্ধ যত তাড়াতাড়ি শেষ হবে, ইউক্রেন, রাশিয়া ও বিশ্বের স্বার্থে ততই ভালো হবে।’

এর আগে গত ২৬ এপ্রিল গুতেরেস মস্কো সফর করেন এবং রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে সাক্ষাৎ করেন।

সম্পর্কিত খবর