প্রেসিডেন্ট মৌমিতা, সেক্রেটারি জেনারেল আবির আহমেদ
জুনিয়র চেম্বার ইন্টারন্যাশনালের কমিটি গঠন
জুনিয়র চেম্বার ইন্টারন্যাশনাল (জেসিআই) ঢাকা এমিনেন্ট ২০২৫ সালের জন্য নতুন কার্যনির্বাহী কমিটি ঘোষণা করা হয়েছে। এতে লোকাল প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন মৌনতা আলম ও সেক্রেটারি জেনারেল হয়েছেন আবির আহমেদ খান।
রাজধানীর কুর্মিটোলা গলফ ক্লাবে জেসিআই ঢাকার বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়। সভায় ২০২৫ সালের জন্য এক্সিকিউটিভ কমিটি গঠন করা হয়। কমিটিতে লোকাল প্রেসিডেন্ট মৌনতা আলম ও সেক্রেটারি জেনারেল আবির আহমেদ খান নির্বাচিত হয়েছেন।

কার্যনির্বাহী কমিটিতে রয়েছেন- লোকাল এডভাইজার আশরাফুজ্জামান, আইসিটি এডভাইজার মাহবুব উল আলম, এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট জিয়া আশরাফ এবং ইপশা আদিবা, ভাইস প্রেসিডেন্ট হুমায়রা চৌধুরী এবং ফারহানা মৌসুমি, ট্রেজারার শারমিম সাত্তার অবনি, জেনারেল লিগ্যাল কাউন্সিল আল আমিন রকি, কমিটি চেয়ার মশিউর রহমান, ট্রেইনিং কমিশনার সিকান্দার বাপ্পি, লোকাল ডিরেক্টর হাবিবুর রহমান তন্ময় এবং ডা. শশী।

এ প্রসঙ্গে সেক্রেটারি জেনারেল আবির আহমেদ খান বলেন, “সকলের অংশগ্রহণে সুন্দরভাবে কমিটি গঠন হয়েছে। দেশ বির্ণিমানে একসঙ্গে কাজ করবো আমরা। তারুণ্যের হাত ধরে এগিয়ে যাবে বাংলাদেশ।”
তিনি আরো বলেন, বিশ্বব্যাপী কাজ করতে চায় জেসিআই। ১২০টিরও বেশি দেশে এই সংগঠনের কার্যক্রম রয়েছে এবং সারাবিশ্বে সদস্য সংখ্যা ২ লাখের বেশি। তরুণদের দক্ষতা, জ্ঞান ও বুদ্ধির বিকাশের মাধ্যমে ব্যক্তিগত উন্নয়ন নিয়ে কাজ করে এ সংগঠন। বাংলাদেশে বর্তমানে জেসিআইয়ের প্রায় ৪০টির ও বেশি লোকাল চ্যাপ্টার কাজ করছে।
উল্লেখ্য, জুনিয়র চেম্বার ইন্টারন্যাশনাল (জেসিআই) ১৮ থেকে ৪০ বছর বয়সী উদ্যমী তরুণদের একটি বৈশ্বিক সংগঠন। এর সদর দপ্তর যুক্তরাষ্ট্রের মিসৌরির সেন্ট লুইসে অবস্থিত।



