শিরোনাম
icon ডেঙ্গুতে ৯ জনের মৃত্যু, হাসপাতালে ১,৯৮২ icon রিয়াদ-দাম্মামের ১৫৩ ফ্লাইট বাতিল icon সূচকের উত্থানে লেনদেন ৪৪০ কোটি টাকা icon পোশাক রপ্তানি বাড়লেও নির্ভরতা মৌলিক পণ্যে icon শ্যামপুর সুগার মিলসের প্রথম প্রান্তিক প্রকাশ icon ঢাকা ব্যাংকের তৃতীয় প্রান্তিক প্রকাশ icon নভেম্বরে রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপ : সিইসি icon লভ্যাংশ দেবে না আজিজ পাইপস icon সামিট পাওয়ারের লভ্যাংশ ঘোষণা icon বিডি অটোকার্সের লভ্যাংশ ঘোষণা icon ইভেন্স টেক্সটাইলের লভ্যাংশ ঘোষণা icon ইউনাইটেড পাওয়ারের লভ্যাংশ ঘোষণা icon লোকসানেও আলহাজ্ব টেক্সটাইলের লভ্যাংশ ঘোষণা icon উপকূল পেরিয়ে দুর্বল হচ্ছে ঘূর্ণিঝড় অর্ণব icon বেতন দিতে বিশেষ ঋণ নিচ্ছে সরকার icon আবারও বাড়ল সোনার দাম icon জাপানে আন্তর্জাতিক সেমিনারে বাংলাদেশের প্রতিনিধিত্ব করলেন জেনিথ লাইফের সিইও icon বাংলাদেশে ১ ট্রিলিয়ন ইয়েন বিনিয়োগের ঘোষণা icon গ্রীষ্মের আগে ৩-৪ হাজার মেগাওয়াট সৌরবিদ্যুৎ icon দরপতনের শীর্ষে মীর আক্তার হোসেন icon ডেঙ্গুতে আরও ১১ মৃত্যু, ভর্তি ২,০৭১ icon অর্থছাড়ে শীর্ষে আইডিএ ও এডিবি icon শ্যালিকাকে বিয়ে করে বাড়িছাড়া মাসুদ icon সূচকের পতনে লেনদেন ৪০৩ কোটি টাকার icon ঢাকা ও চট্টগ্রামে বিদ্যুৎ সরবরাহে বিঘ্ন
down of head

চিনি রফতানি সীমিত করতে পারে ভারত

অভ্যন্তরীণ মূল্যবৃদ্ধি ঠেকাতে ছয় বছরের মধ্যে প্রথমবারের মতো চিনি রফতানি সীমাবদ্ধ করার পরিকল্পনা করছে ভারত। এমনটা হলে দেশটি প্রায় ৮০ লাখ টন চিনি রফতানি কমিয়ে আনতে পারে। দেশটির সরকারি ও শিল্প সূত্র থেকে এমনটা জানা যায়। খবর রয়টার্স।

বিশ্বের দ্বিতীয় বৃহত্তম চিনি রফতানিকারক দেশটির এমন কোনো সিদ্ধান্ত বিশ্ববাজারে চিনির দাম বাড়াতে ভূমিকা রাখবে। পাশাপাশি শীর্ষ রফতানিকারক ব্রাজিলের উৎপাদনের পরিমাণ হ্রাস ও অপরিশোধিত জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির দ্বারা আরো প্রভাবিত হবে। এমন পরিস্থিতি মিলগুলোকে আখভিত্তিক ইথানল উৎপাদনে আরো উৎসাহিত করবে বলে মনে করা হচ্ছে।

নাম প্রকাশ না করার শর্তে ভারতের এক সরকারি কর্মকর্তা বলেন, চিনির উৎপাদন রেকর্ড পরিমাণ বাড়লেও রফতানির কারণে মজুদের পরিমাণ ক্রমেই কমে আসছে। অনিয়ন্ত্রিত রফতানির ফলে উৎসবের সময়ে চিনির সরবরাহ ঘাটতি তৈরি হওয়াসহ অভ্যন্তরীণ দাম বাড়তে পারে।

ডিলাররা জানান, বৈশ্বিক বাজারে চিনির বর্ধিত মূল্য নিজেদের দখলে নেয়ার জন্য ভারতীয় মিলগুলো ২০২১-২২ মৌসুমে প্রায় ৭০ লাখ টন চিনি বিক্রয়ের চুক্তি সম্পন্ন করেছে। সেপ্টেম্বরে শেষ হওয়া বিপণন মৌসুমে এ পরিমাণ চিনি বিক্রয়ের চুক্তি করা হয়েছে।

সম্পর্কিত খবর