শিরোনাম
icon সূচকের উত্থানে লেনদেন ৪৪০ কোটি টাকা icon পোশাক রপ্তানি বাড়লেও নির্ভরতা মৌলিক পণ্যে icon শ্যামপুর সুগার মিলসের প্রথম প্রান্তিক প্রকাশ icon ঢাকা ব্যাংকের তৃতীয় প্রান্তিক প্রকাশ icon নভেম্বরে রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপ : সিইসি icon লভ্যাংশ দেবে না আজিজ পাইপস icon সামিট পাওয়ারের লভ্যাংশ ঘোষণা icon বিডি অটোকার্সের লভ্যাংশ ঘোষণা icon ইভেন্স টেক্সটাইলের লভ্যাংশ ঘোষণা icon ইউনাইটেড পাওয়ারের লভ্যাংশ ঘোষণা icon লোকসানেও আলহাজ্ব টেক্সটাইলের লভ্যাংশ ঘোষণা icon উপকূল পেরিয়ে দুর্বল হচ্ছে ঘূর্ণিঝড় অর্ণব icon বেতন দিতে বিশেষ ঋণ নিচ্ছে সরকার icon আবারও বাড়ল সোনার দাম icon জাপানে আন্তর্জাতিক সেমিনারে বাংলাদেশের প্রতিনিধিত্ব করলেন জেনিথ লাইফের সিইও icon বাংলাদেশে ১ ট্রিলিয়ন ইয়েন বিনিয়োগের ঘোষণা icon গ্রীষ্মের আগে ৩-৪ হাজার মেগাওয়াট সৌরবিদ্যুৎ icon দরপতনের শীর্ষে মীর আক্তার হোসেন icon ডেঙ্গুতে আরও ১১ মৃত্যু, ভর্তি ২,০৭১ icon অর্থছাড়ে শীর্ষে আইডিএ ও এডিবি icon শ্যালিকাকে বিয়ে করে বাড়িছাড়া মাসুদ icon সূচকের পতনে লেনদেন ৪০৩ কোটি টাকার icon ঢাকা ও চট্টগ্রামে বিদ্যুৎ সরবরাহে বিঘ্ন icon সিকদার ইন্স্যুরেন্সের পর্ষদ সভার তারিখ ঘোষণা icon পদ্মা অয়েলের পর্ষদ সভার তারিখ ঘোষণা
down of head

চার কোম্পানির পর্ষদ সভা আজ

পুঁজিবাজারে তালিকাভুক্ত বিভিন্ন খাতের চার কোম্পানির পরিচালনা পর্ষদের সভা আজ অনুষ্ঠিত হবে। কোম্পানিগুলো হলো ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজ লিমিটেড, আজিজ পাইপস লিমিটেড, ডরিন পাওয়ার জেনারেশন অ্যান্ড সিস্টেমস লিমিটেড ও তাল্লু স্পিনিং মিলস লিমিটেড। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

ওয়ালটন: তালিকাভুক্ত প্রকৌশল খাতের কোম্পানিটির পর্ষদ সভা আজ বেলা ৩টায় অনুষ্ঠিত হবে। এতে অন্যান্য বিষয়ের পাশাপাশি চলতি ২০২১-২২ হিসাব বছরের দ্বিতীয় প্রান্তিকের (অক্টোবর-ডিসেম্বর) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা ও অনুমোদন করা হবে।

আজিজ পাইপস: তালিকাভুক্ত প্রকৌশল খাতের কোম্পানিটির পর্ষদ সভা আজ বিকাল ৪টায় অনুষ্ঠিত হবে। এতে অন্যান্য বিষয়ের পাশাপাশি চলতি ২০২১-২২ হিসাব বছরের দ্বিতীয় প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা ও অনুমোদন করা হবে।

এর আগে গত অক্টোবরে চলতি হিসাব বছরের প্রথম প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করে কোম্পানিটি। প্রতিবেদন অনুযায়ী, আলোচ্য প্রান্তিকে আজিজ পাইপসের শেয়ারপ্রতি লোকসান হয়েছে ১ টাকা ৩৩ পয়সা। আগের হিসাব বছরের একই সময়ে যেখানে লোকসান ছিল ৭ পয়সা। ৩০ সেপ্টেম্বর ২০২১ শেষে কোম্পানিটির এনএভিপিএস দাঁড়িয়েছে ১৬ টাকা ৪১ পয়সায়।

ডরিন পাওয়ার: বিদ্যুৎ খাতের কোম্পানিটির পর্ষদ সভা আজ বেলা সাড়ে ৩টায় অনুষ্ঠিত হবে। সভায় চলতি ২০২১-২২ হিসাব বছরের দ্বিতীয় প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন অনুমোদন করা হবে।

সর্বশেষ অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদনের তথ্য অনুযায়ী, চলতি হিসাব বছরের প্রথম প্রান্তিকে ডরিন পাওয়ারের সমন্বিত ইপিএস হয়েছে ২ টাকা ৮৩ পয়সা। আগের হিসাব বছরের একই সময়ে যা ছিল ২ টাকা ১ পয়সা। ৩০ সেপ্টেম্বর ২০২১ শেষে কোম্পানিটির সমন্বিত এনএভিপিএস দাঁড়িয়েছে ৫১ টাকা ২৪ পয়সায়। আগের হিসাব বছরের একই সময় শেষে যা ছিল ৪৮ টাকা ৪১ পয়সা।

তাল্লু স্পিনিং মিলস: বস্ত্র খাতের তালিকাভুক্ত কোম্পানিটির পর্ষদ সভা আজ বেলা সাড়ে ৩টা, সাড়ে ৪টা ও সাড়ে ৫টায় অনুষ্ঠিত হবে। সভায় কোম্পানিটির ২০১৮-১৯, ২০১৯-২০ ও ২০২০-২১ হিসাব বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন অনুমোদন করা হবে। পাশাপাশি সভায় বিনিয়োগকারীদের জন্য লভ্যাংশের ঘোষণাও আসতে পারে।

সম্প্রতি বার্ষিক সাধারণ সভা (এজিএম) আয়োজনের জন্য হাইকোর্টের অনুমতি পেয়েছে পুঁজিবাজারে তালিকাভুক্ত তাল্লু স্পিনিং। ২০১৮-১৯ হিসাব বছরসহ পরবর্তী এজিএম অনুষ্ঠানের জন্য এ অনুমতি পেয়েছে কোম্পানিটি।

সম্পর্কিত খবর