শিরোনাম
icon সূচকের পতনে চলছে লেনদেন icon আবারও কমল সোনার দাম icon ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫৯৮ জন icon চালু হলো বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইট icon ৫ দিনের ছুটি শেষে খুলল অফিস icon আজ রাতে জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রী icon এইচএসসির ফল প্রকাশ ২৯ অক্টোবর icon সৃজনশীল শিল্পে গুরুত্ব দিচ্ছে সরকার: অর্থমন্ত্রী icon টানা তৃতীয় দিনের মতো বন্ধ বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইট icon ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৫ মৃত্যু, ভর্তি ১৮৯৮ icon ২৪ ঘণ্টায় হাম উপসর্গে ৮ জনের মৃত্যু icon টেকসই প্যাকেজিংয়ে আন্তর্জাতিক প্রশিক্ষণ শুরু icon আগাম শীতের সবজিতেও দামের উত্তাপ icon ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৬৮৪ icon প্রাথমিক ও মাধ্যমিকে যুক্ত হচ্ছে নতুন ৪ বই icon আজ ৮১তম জাতিসংঘ দিবস icon বিশ্ববাজারে ৬ মাসের সর্বোচ্চে তেলের দাম icon ইউরোপে পোশাক রপ্তানিতে চাপে বাংলাদেশ icon রাজধানীর যেসব এলাকায় ৪ ঘণ্টা গ্যাস থাকবে না icon ১৪১ ফ্লাইট বাতিল, দুর্ভোগে ২১ হাজার ৯৩৩ যাত্রী icon আজ থেকে রাত ৮টায় বন্ধ হবে মার্কেট-দোকানপাট icon ভারত থেকে আনা ১৩৫ টন চালে মিলল বিষাক্ত উপাদান icon ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, ভর্তি ১২৯৯ icon হাম উপসর্গে আরও ৭ জনের মৃত্যু icon ডিএমপির অভিযানে গ্রেপ্তার ৪৭৭
down of head

চলছে বেসিস আউটসোর্সিং অ্যাওয়ার্ডের নিবন্ধন

 

বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব সফটওয়্যার অ্যান্ড ইনফরমেশন সার্ভিসেসের (বেসিস) উদ্যোগে সপ্তমবারের মতো অনুষ্ঠিত হতে যাচ্ছে বেসিস আউটসোর্সিং অ্যাওয়ার্ড-২০২১।

এ উপলক্ষে নিবন্ধন শুরু হয়েছে বুধবার থেকে। আগ্রহী ব্যক্তি ও প্রতিষ্ঠান আগামী ১১ নভেম্বর পর্যন্ত নিবন্ধন করতে পারবে। এরপর বিচারকদের মাধ্যমে ধাপে ধাপে যাচাই-বাছাই করে দুটি ভাগে মোট ১০০টি পুরস্কার দেওয়া হবে। এর মধ্যে প্রতিষ্ঠান পর্যায়ে থাকবে ২০টি এবং ব্যক্তি পর্যায়ে থাকবে ৮০টি পুরস্কার।

প্রতিষ্ঠান পর্যায়ে আউটসোর্সিং প্রতিষ্ঠান বিভাগে পাঁচটি, স্টার্টআপ বিভাগে পাঁচটি এবং এক্সপোর্ট এক্সিলেন্স বিভাগে ১০টি পুরস্কার থাকবে। আর ব্যক্তি পর্যায়ে ৬৪ জেলায় ৬৪ জনকে, ব্যক্তি নারী বিভাগে ছয়জনকে এবং আউটসোর্সিং প্রফেশনাল বিভাগে সেরা ১০ জনকে পুরস্কার দেওয়া হবে।

বেসিস অডিটরিয়ামে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান বেসিস সভাপতি সৈয়দ আলমাস কবীর। এ সময় উপস্থিত ছিলেন বেসিসের জ্যেষ্ঠ সহসভাপতি ফারহানা এ রহমান, বেসিস আউটসোর্সিং অ্যাওয়ার্ডের আহ্বায়ক ও বেসিস পরিচালক রাশাদ কবির, বেসিসের সহসভাপতি মুশফিকুর রহমান।

সম্পর্কিত খবর