শিরোনাম
icon ডেঙ্গুতে ৯ জনের মৃত্যু, হাসপাতালে ১,৯৮২ icon রিয়াদ-দাম্মামের ১৫৩ ফ্লাইট বাতিল icon সূচকের উত্থানে লেনদেন ৪৪০ কোটি টাকা icon পোশাক রপ্তানি বাড়লেও নির্ভরতা মৌলিক পণ্যে icon শ্যামপুর সুগার মিলসের প্রথম প্রান্তিক প্রকাশ icon ঢাকা ব্যাংকের তৃতীয় প্রান্তিক প্রকাশ icon নভেম্বরে রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপ : সিইসি icon লভ্যাংশ দেবে না আজিজ পাইপস icon সামিট পাওয়ারের লভ্যাংশ ঘোষণা icon বিডি অটোকার্সের লভ্যাংশ ঘোষণা icon ইভেন্স টেক্সটাইলের লভ্যাংশ ঘোষণা icon ইউনাইটেড পাওয়ারের লভ্যাংশ ঘোষণা icon লোকসানেও আলহাজ্ব টেক্সটাইলের লভ্যাংশ ঘোষণা icon উপকূল পেরিয়ে দুর্বল হচ্ছে ঘূর্ণিঝড় অর্ণব icon বেতন দিতে বিশেষ ঋণ নিচ্ছে সরকার icon আবারও বাড়ল সোনার দাম icon জাপানে আন্তর্জাতিক সেমিনারে বাংলাদেশের প্রতিনিধিত্ব করলেন জেনিথ লাইফের সিইও icon বাংলাদেশে ১ ট্রিলিয়ন ইয়েন বিনিয়োগের ঘোষণা icon গ্রীষ্মের আগে ৩-৪ হাজার মেগাওয়াট সৌরবিদ্যুৎ icon দরপতনের শীর্ষে মীর আক্তার হোসেন icon ডেঙ্গুতে আরও ১১ মৃত্যু, ভর্তি ২,০৭১ icon অর্থছাড়ে শীর্ষে আইডিএ ও এডিবি icon শ্যালিকাকে বিয়ে করে বাড়িছাড়া মাসুদ icon সূচকের পতনে লেনদেন ৪০৩ কোটি টাকার icon ঢাকা ও চট্টগ্রামে বিদ্যুৎ সরবরাহে বিঘ্ন
down of head

ঘণ্টায় ২১ জন ডায়রিয়া রোগী ভর্তি হচ্ছে আইসিডিডিআর,বিতে

আন্তর্জাতিক উদরাময় গবেষণা কেন্দ্র বাংলাদেশের (আইসিডিডিআর,বি) মহাখালী হাসপাতালে ২৪ ঘণ্টায় ৫০২ জন ডায়রিয়া রোগী ভর্তি হয়েছেন।
বুধবার রাত ১২টা থেকে আজ বৃহস্পতিবার দুপুর ১২টা পর্যন্ত এসব রোগী হাসপাতালটিতে ভর্তি হয়েছে বলে গণমাধ্যমকে নিশ্চিত করেছে আইসিডিডিআর,বি কর্তৃপক্ষ। আগের ২৪ ঘণ্টায় (২৩শে মার্চ) একই হাসপাতালে ১ হাজার ২৩৩ জন ডায়রিয়া রোগী ভর্তি হয়েছিলেন।
আইসিডিডিআরবি কর্তৃপক্ষ জানায়, হাসপাতালটিতে ডায়রিয়া রোগীর ব্যাপক চাপ রয়েছে। এত রোগীর চাপ সামলাতে হিমশিম খাচ্ছেন আইসিডিডিআরবির চিকিৎসক, নার্স ও স্বাস্থ্যকর্মীরা। তবে সব চিকিৎসা হচ্ছে বিনা মূল্যে।

হাসপাতালের শয্যার চেয়ে ডায়রিয়া রোগী বেশি। তাই রোগীদের জায়গা দিতে আগেই বাইরে একটি তাঁবু টানিয়ে ডায়রিয়া রোগীর চিকিৎসা দিয়ে আসছিল আইসিডিডিআরবি। এখন বাইরে আরও একটি তাঁবু টানিয়ে হাসপাতাল বড় করা হয়েছে।

আইসিডিডিআরবি কর্তৃপক্ষ বলছে, এখন হাসপাতালে ভর্তি হওয়া রোগীদের ২৩ শতাংশ তীব্র ডায়রিয়া বা কলেরার রোগী।
ঢাকা মহানগর ও এর আশপাশের এলাকায় ডায়রিয়ার প্রকোপ দেখা দিয়েছে। আইসিডিডিআরবি বলছে, প্রতিষ্ঠানের ৬০ বছরের ইতিহাসে এত রোগীর চাপ তারা দেখেনি।

আইসিডিডিআর,বি সূত্র বলছে, সারা বছর দৈনিক ৪০০ থেকে ৫০০ ডায়রিয়া রোগী এই হাসপাতালে চিকিৎসা নিতে আসে। বর্ষা মৌসুম শুরু হওয়ার আগে রোগীর সংখ্যা কিছু বাড়ে।

সাধারণত মার্চের শেষ সপ্তাহে রোগীর সংখ্যা বাড়তে শুরু করে। এপ্রিলের মাঝামাঝি থেকে শেষ সপ্তাহে রোগী চূড়ান্তভাবে বাড়ে। কিন্তু এ বছর ব্যতিক্রম দেখা যাচ্ছে।

আইসিডিডিআর,বি কর্তৃপক্ষ জানায়, চলতি মার্চের প্রথম সপ্তাহে দৈনিক পাঁচ শয়ের মতো রোগী আসে। দ্বিতীয় সপ্তাহে দৈনিক রোগী বেড়ে হয় ছয়শ। ১৭ই মার্চ থেকে প্রতিদিন এক হাজারের বেশি রোগী ভর্তি হয়। ২১শে মার্চ রোগী ভর্তি হয়েছিল ১ হাজার ২১৬ জন। ২৩শে মার্চ ১ হাজার ২৩৩ জন ডায়রিয়া রোগী ভর্তি হয়।

সম্পর্কিত খবর