শিরোনাম
icon সিকদার ইন্স্যুরেন্সের পর্ষদ সভার তারিখ ঘোষণা icon পদ্মা অয়েলের পর্ষদ সভার তারিখ ঘোষণা icon কপারটেকের লভ্যাংশ ঘোষণা icon ক্রাউন সিমেন্টের লভ্যাংশ ঘোষণা icon তসরিফা ইন্ডাস্ট্রিজের লভ্যাংশ ঘোষণা icon বেঙ্গল উইন্ডসোর লভ্যাংশ ঘোষণা icon রহিম টেক্সটাইলের লভ্যাংশ ঘোষণা icon কফির কাপে ক্যাজুয়াল লুকে পূর্ণিমা icon জাপানি ব্যবসায়ীদের বাংলাদেশে বিনিয়োগের আহ্বান প্রধানমন্ত্রীর icon কে এন্ড কিউয়ের লভ্যাংশ ঘোষণা icon রানার অটোমোবাইলসের লভ্যাংশ ঘোষণা icon এডভেন্ট ফার্মার লভ্যাংশ ঘোষণা icon সাইনপুকুর সিরামিকসের লভ্যাংশ ঘোষণা icon ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫৪৩ icon দ্বিপক্ষীয় বৈঠকে তারেক রহমান-সানায়ে তাকাইচি icon আস্থা লাইফের ২৮ লাখ টাকার বীমা দাবি নিষ্পত্তি icon প্রোটেক্টিভ ইসলামী লাইফের ৫ লাখ টাকার মৃত্যুদাবির চেক হস্তান্তর icon রমজানের আগে নিত্যপণ্যের আমদানি ও এলসি বৃদ্ধি icon জনতা, অগ্রণী ও বেসিক ব্যাংকে নতুন এমডি icon ডেঙ্গুতে আরও ৫ জনের মৃত্যু, ভর্তি ২২১৮ icon লেনদেনের শীর্ষে প্রাইম ব্যাংক icon হাম উপসর্গে আরও ৬ জনের মৃত্যু icon ঢাকা ইন্স্যুরেন্সের বোর্ড সভা ২৯ অক্টোবর icon মনোস্পুল পেপারের বোর্ড সভা ৯ নভেম্বর icon মাগুরা মাল্টিপ্লেক্সের বোর্ড সভা ৯ নভেম্বর
down of head

গ্রাহকদের জন্য নতুন চমক নিয়ে এলো মার্কেন্টাইল ব্যাংক

গ্রাহকদের জন্য নতুন ৭টি ডেবিট ও ক্রেডিট কার্ড সেবা নিয়ে এসেছে মার্কেন্টাইল ব্যাংক লিমিটেড। ব্যাংকের চেয়ারম্যান মোরশেদ আলম এমপি প্রধান অতিথি হিসেবে এ নতুন কার্ড সেবা উদ্বোধন করেন।

ব্যাংকের প্রধান কার্যালয়ের বোর্ডরুমে ২৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সংবাদ সম্মেলন হয়।

প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে প্রধান কার্যালয়ের সকল বিভাগে কেক কেটে বর্ণিল সাজে দিবসটি উদযাপন করা হয়। একইসাথে দেশব্যপী ব্যাংকের সকল শাখা, উপশাখায় কেক কাটা হয় এবং গ্রাহকদের মিষ্টিমুখ করানোসহ উৎসবমুখর পরিবেশে দিবসটি উদযাপিত হয়।

সংবাদ সম্মেলনে ব্যাংকের চেয়ারম্যান মোরশেদ আলম এমপি  বলেন, গ্রাহকদের ব্যাকিং সেবা, নতুন শিল্প গঠন, ক্ষুদ্র ও মাঝারি শিল্পের উন্নয়ন এবং দেশের প্রান্তিক জনগোষ্ঠীকে স্বাবলম্বী করে তোলার লক্ষ্যে মার্কেন্টাইল ব্যাংক নিরলসভাবে কাজ করে যাচ্ছে। পরিচালনা পর্ষদ, ব্যবস্থাপনা কর্তৃপক্ষ ও কর্মকর্তা-কর্মচারীদের অক্লান্ত পরিশ্রমের কারণে মার্কেন্টাইল ব্যাংক তার মজবুত অবস্থান আরও সুদৃঢ় করতে সক্ষম হয়েছে।

ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী মোঃ কামরুল ইসলাম চৌধুরী সংবাদ সম্মেলনে দেয়া বক্তব্যে ডলার সংকট মোকাবেলা করে, গ্রাহকদের জন্য ডিজিটাল ব্যাংকিং সেবা আরো ব্যাপক ও বিস্তৃত করার পরিকল্পনা তুলে ধরেন।

তিনি বলেন, নতুন ঋণ বিতরণের ক্ষেত্রে কৃষি ও এসএমই খাতকে প্রাধান্য দেয়া হচ্ছে। দেশের প্রান্তিক জনগোষ্ঠীকে ব্যাংকিং সেবার আওতায় আনতে নতুন নতুন শাখা-উপশাখা ও এজেন্ট ব্যাংকিং আউটলেট স্থাপন অব্যাহত থাকবে।

সম্পর্কিত খবর