শিরোনাম
icon ৩৮১ কারখানা বন্ধ, চালু ২২টি: শিল্পমন্ত্রী icon ওমান-মালয়েশিয়া থেকে আসবে পাঁচ কার্গো এলএনজি icon মহেশখালীতে এলএনজি টার্মিনাল নির্মাণে চীনকে অনুমোদন icon ২০ লাখ টাকা ঋণের সুযোগ, আবেদন যেভাবে icon সূচকের মিশ্র প্রতিক্রিয়ায় লেনদেন ৬৯৯ কোটি টাকা icon রমজানে টিসিবির ট্রাকে পণ্য পাবেন ৪০ লাখ মানুষ icon সাইনপুকুর সিরামিকসের প্রথম প্রান্তিক প্রকাশ icon আলহাজ্ব টেক্সটাইলের প্রথম প্রান্তিক প্রকাশ icon সামিট পাওয়ারের প্রথম প্রান্তিক প্রকাশ icon ন্যাশনাল টিউবসের প্রথম প্রান্তিক প্রকাশ icon বাংলাদেশ সাবমেরিন ক্যাবলসের প্রথম প্রান্তিক প্রকাশ icon সিগারেট তৈরির ৭ মেশিনের প্ল্যান্ট জব্দ icon ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৪৮৪ icon মালয়েশিয়ায় প্রথম ধাপে ১১২ কর্মী পাঠাবে সরকার icon জলবায়ু সম্মেলনে আজ ভাষণ দেবেন তারেক রহমান icon আইসিবি’র প্রথম প্রান্তিক প্রকাশ icon জাহিন স্পিনিংয়ের প্রথম প্রান্তিক প্রকাশ icon লোকসান থেকে মুনাফায় তিতাস গ্যাস icon আনোয়ার গ্যালভানাইজিংয়ের প্রথম প্রান্তিক প্রকাশ icon কেডিএস এক্সেসরিজের প্রথম প্রান্তিক প্রকাশ icon রংপুর ফাউন্ড্রির প্রথম প্রান্তিক প্রকাশ icon মুন্নু এগ্রোর প্রথম প্রান্তিক প্রকাশ icon গাজীপুরে ফের মহাসড়ক অবরোধ, বন্ধ যান চলাচল icon রিয়াদ-দাম্মামের ১৮৯ ফ্লাইট বাতিল icon কমল সোনার দাম
down of head

গুপ্তধন পাইয়ে দিত জিনের বাদশা !

বরগুনায় জিনের বাদশা পরিচয় দানকারী নজরুল ইসলাম নামে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার এ জিনের বাদশাকে দুই দিনের রিমান্ড মঞ্জুর করেছেন বরগুনার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মুহাম্মদ মাহবুব আলম।

পুলিশ ও ভুক্তভোগী সূত্রে জানা যায়, নজরুল ইসলাম ও তার সঙ্গী আমিনুল বরগুনা জেলার বিভিন্ন স্থানে নিজেদের জিনের বাদশা পরিচয় দিয়ে সহজ-সরল মানুষকে গুপ্তধন পাইয়ে দেওয়ার কথা বলে প্রতারণার মাধ্যমে অর্থ হাতিয়ে নিত।

গত ১১ জানুয়ারি রাতে নজরুল ইসলাম বরগুনা জেলার নাপিতখালী গ্রামের আবুল সরদারের বাড়িতে হাজির হয়ে তিনি জানান যে, এখানে গুপ্তধনের সন্ধান দিতে পারেন।  এজন্য তিনি এলাকার জমির দাগ, খতিয়ান ও ম্যাপ দিতে বলেন। একদিন পর নজরুল ইসলাম তার সঙ্গী আমিনুলকে নিয়ে আবুল সরদারের বাড়িতে এসে ২-৩ দিন অবস্থান করেন। একদিন রাতে জিনের মাধ্যমে গুপ্তধন এনে দেওয়ার নামে নজরুল দেড় লাখ টাকা দাবি করেন।

আবুল সরদার নগদ ৪০ হাজার টাকা দেন। গভীর রাতে নজরুল ঘরের আলো নিভিয়ে দেন। তার সঙ্গী আমিনুল মন্ত্র পড়তে থাকেন। নজরুল হঠাৎ মাটিতে লুটিয়ে পড়েন, এরপর বলেন- কিছু দিনের মধ্যেই আপনারা গুপ্তধন পাবেন। পরে তারা আরও ৪০ হাজার টাকা দাবি করেন। এমনিভাবে নজরুল ইসলাম প্রতারণা করে আবুল সরদারের কাছ থেকে ৫ লাখ ৭৫ হাজার টাকা হাতিয়ে নেন।

গত শনিবার ভুক্তভোগী আবুল সরদার খবর পান প্রতারক নজরুল বরগুনার পুরাকাটায় এসেছেন। এ সময় তিনি থানায় জানালে পুলিশ নজরুলকে গ্রেফতার করে।

বরগুনা থানার এসআই মো. ফিরোজ আলম বলেন, নজরুল ইসলাম নিজেকে জিনের বাদশা পরিচয় দিয়ে মানুষের অর্থ হাতিয়ে নেয়। এ ব্যাপারে জিজ্ঞাসাবাদের জন্য রিমান্ডে নেওয়ার আবেদন করলে আদালত দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন।

সম্পর্কিত খবর