শিরোনাম
আজ থেকে রাত ৮টায় বন্ধ হবে মার্কেট-দোকানপাটভারত থেকে আনা ১৩৫ টন চালে মিলল বিষাক্ত উপাদানডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, ভর্তি ১২৯৯হাম উপসর্গে আরও ৭ জনের মৃত্যুডিএমপির অভিযানে গ্রেপ্তার ৪৭৭এনসিপির নতুন আহ্বায়ক নাহিদ, সদস্যসচিব আখতারইউরোপ থেকে ফেরত ৩৫ বাংলাদেশিশীতের সবজি বাজারে, কমল কিছু পণ্যের দামকমল স্বর্ণের দামফলের চড়া দামে ক্রেতার নাভিশ্বাসতিব্বতে শক্তিশালী ভূমিকম্পে নিহত ১৬দাম্মাম ও রিয়াদে ফের বিমানের ফ্লাইট স্থগিতগ্রীনভ্যালি এপার্টমেন্টের নতুন কার্যনির্বাহী পরিষদ গঠিতবাসা ভাড়ার নামে ডেকে এনে বিজ্ঞানী সরোয়ারকে গলা কেটে হত্যার চেষ্টাসাইবার ঝুঁকিতে বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইট বন্ধ
down of head

গুগলের বিজ্ঞাপন বাড়ায় অ্যালফাবেটের রেকর্ড মুনাফা

প্রতিযোগিতা ও গোপনীয়তার ইস্যুতে নিয়ন্ত্রক সংস্থার হস্তক্ষেপ সত্ত্বেও চলতি বছরের তৃতীয় প্রান্তিকে সার্চ ইঞ্জিন গুগলের বিজ্ঞাপন বৃদ্ধিতে রেকর্ড মুনাফা বেড়েছে এটির মূল প্রতিষ্ঠান অ্যালফাবেটের। বিষয়টি এটাই ইঙ্গিত দিচ্ছে, অনলাইন কেনাকাটা আরও বেশি জনপ্রিয় হয়ে উঠেছে। বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

সার্চ ইঞ্জিন, ইউটিউব ভিডিও পরিষেবা এবং নেটজুড়ে অংশীদারত্বের মাধ্যমে গুগল অন্য ফার্মের তুলনায় অতিরিক্ত ওয়েব বিজ্ঞাপন বিক্রি করে। সেই সঙ্গে করোনাও একটি বড় ভূমিকা রেখেছে। গত বছর করোনার বৈশ্বিক মহামারিতে বিশ্বের বিভিন্ন স্থানে লকডাউন ও বাইরে চলাচলে বিধিনিষেধ জারি থাকায় মানুষকে বাড়িতেই থাকতে হয়েছে। এ সময় গুগলের বিভিন্ন পরিষেবা অন্য যেকোনো সময়ের চেয়ে বেশি নিয়েছে মানুষ। এটি এখন অভ্যাসে পরিণত হয়েছে মানুষের, যার প্রভাব পড়ছে অ্যালফাবেটের আয়ে।

বছরের তৃতীয় প্রান্তিকে গুগলের আয় ৪১ শতাংশ বেড়ে ৫৩ দশমিক ১ বিলিয়ন ডলার হয়েছে। অ্যালফাবেটের বিক্রি বেড়ে ৬৫ দশমিক ১ বিলিয়ন ডলার হয়েছে। অবশ্য বিশ্বব্যাপী বাজার ও অবকাঠামোগত তথ্য প্রদানকারী আর্থিক প্রতিষ্ঠান রেফিনিটিভের অনুমান ছিল, এটি হবে ৬৩ দশমিক ৩ বিলিয়ন ডলার।

গুগলের চিফ এন্টারপ্রাইজ অফিসার ফিলিপ শিন্ডলার বলেন, ব্যবহারকারীরা এখন আবার বাণিজ্যিক বিষয়গুলোর খোঁজ শুরু করেছেন। বিজ্ঞাপনদাতারাও ফিরে আসছেন।

 

সম্পর্কিত খবর