ক্রিস্টাল ইন্স্যুরেন্সের বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত
ক্রিস্টাল ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের ২২তম বার্ষিক সম্মেলন শনিবার (৫ ফেব্রুয়ারি) রাজধানীর ইন্টারকন্টিনেন্টাল হোটেলে অনুষ্ঠিত হয়।
সম্মেলন উদ্বোধন করেন কোম্পানির চেয়ারম্যান আবদুল্লাহ্ আল মাহমুদ।
মুখ্য নির্বাহী কর্মকর্তা মিয়া ফজলে করিমের সভাপতিত্বে সম্মেলনে উপস্থিত ছিলেন আবদুল্লাহ হাসান, এএইচএম মোজাম্মেল হক, মো. তাজুল ইসলাম, অশোক রঞ্জন কাপুড়িয়া, শাহজাদী বেগম, নুসরাত মাহমুদ, সোয়েরা জহির, নাবিলা মাহমুদ, পরিচালক কাজী নাসিম উদ্দিন আহমেদ ও মো. রাশেদুর রহমান, স্বতন্ত্র পরিচালক এবং শাখাপ্রধান ও করপোরেট অফিসের বিভাগীয় প্রধানগণ।
সম্মেলনে ২০২১ সালের ব্যবসায়িক কর্মকাণ্ড পরিচালনা এবং ২০২২ সালের জন্য লক্ষমাত্রা নির্ধারণ করা হয়।
এজন্য সকলকে ঐক্যবদ্ধ প্রচেষ্টা এবং ভূমিকা রাখার আহ্বান জানানো হয়।



