শিরোনাম
icon ডেঙ্গুতে ৯ জনের মৃত্যু, হাসপাতালে ১,৯৮২ icon রিয়াদ-দাম্মামের ১৫৩ ফ্লাইট বাতিল icon সূচকের উত্থানে লেনদেন ৪৪০ কোটি টাকা icon পোশাক রপ্তানি বাড়লেও নির্ভরতা মৌলিক পণ্যে icon শ্যামপুর সুগার মিলসের প্রথম প্রান্তিক প্রকাশ icon ঢাকা ব্যাংকের তৃতীয় প্রান্তিক প্রকাশ icon নভেম্বরে রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপ : সিইসি icon লভ্যাংশ দেবে না আজিজ পাইপস icon সামিট পাওয়ারের লভ্যাংশ ঘোষণা icon বিডি অটোকার্সের লভ্যাংশ ঘোষণা icon ইভেন্স টেক্সটাইলের লভ্যাংশ ঘোষণা icon ইউনাইটেড পাওয়ারের লভ্যাংশ ঘোষণা icon লোকসানেও আলহাজ্ব টেক্সটাইলের লভ্যাংশ ঘোষণা icon উপকূল পেরিয়ে দুর্বল হচ্ছে ঘূর্ণিঝড় অর্ণব icon বেতন দিতে বিশেষ ঋণ নিচ্ছে সরকার icon আবারও বাড়ল সোনার দাম icon জাপানে আন্তর্জাতিক সেমিনারে বাংলাদেশের প্রতিনিধিত্ব করলেন জেনিথ লাইফের সিইও icon বাংলাদেশে ১ ট্রিলিয়ন ইয়েন বিনিয়োগের ঘোষণা icon গ্রীষ্মের আগে ৩-৪ হাজার মেগাওয়াট সৌরবিদ্যুৎ icon দরপতনের শীর্ষে মীর আক্তার হোসেন icon ডেঙ্গুতে আরও ১১ মৃত্যু, ভর্তি ২,০৭১ icon অর্থছাড়ে শীর্ষে আইডিএ ও এডিবি icon শ্যালিকাকে বিয়ে করে বাড়িছাড়া মাসুদ icon সূচকের পতনে লেনদেন ৪০৩ কোটি টাকার icon ঢাকা ও চট্টগ্রামে বিদ্যুৎ সরবরাহে বিঘ্ন
down of head

কারখানা সম্প্রসারণে জমি কিনছে রেনাটা

কারখানা সম্প্রসারণে গাজীপুরে জমি কিনতে যাচ্ছে পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি রেনাটা লিমিটেড। কোম্পানিটির পরিচালনা পর্ষদের নেয়া সিদ্ধান্ত অনুযায়ী, রাজেন্দ্রপুরের ডগরি মৌজায় ৫৬০ ডেসিমল জমি কিনবে কোম্পানিটি। রেজিস্ট্রেশন ও অন্যান্য খরচ বাদে একটি কার্টন ফ্যাক্টরিসহ এ জমি কেনায় কোম্পানিটির খরচ হবে ৫১ কোটি টাকা। রেনাটার রাজেন্দ্রপুর কারখানা সম্প্রসারণে এ জমি ব্যবহার করা হবে। স্টক এক্সচেঞ্জের মাধ্যমে গতকাল এ তথ্য জানিয়েছে ওষুধ খাতের কোম্পানিটি।

এর আগে গত রোববার স্টক এক্সচেঞ্জের মাধ্যমে সাবসিডিয়ারি দুই কোম্পানি একীভূতকরণের সিদ্ধান্তের কথা জানায় রেনাটা লিমিটেড। কোম্পানি দুটি হলো রেনাটা এগ্রো ইন্ডাস্ট্রিজ লিমিটেড ও পুর্নভা লিমিটেড। হাইকোর্ট ও প্রয়োজনীয় অন্যান্য নিয়ন্ত্রক সংস্থার অনুমোদন সাপেক্ষে কোম্পানি দুটির সব সম্পদ ও দায় গ্রহণের মাধ্যমে এ একীভূতকরণে সম্পন্ন করা হবে। এরই মধ্যে খসড়া একীভূতকরণ স্কিমে অনুমোদন দিয়েছে রেনাটার পরিচালনা পর্ষদ।

এ বিষয়ে গতকাল স্টক এক্সচেঞ্জের মাধ্যমে কোম্পানিটি জানিয়েছে, খসড়া একীভূতকরণ স্কিমে শেয়ারহোল্ডারদের অনুমোদন নিতে বিশেষ সাধারণ সভার (ইজিএম) আয়োজন করবে তারা। আগামী ১৬ এপ্রিল দুপুর ১২টায় এ সভা অনুষ্ঠিত হবে। এ-সংক্রান্ত রেকর্ড ডেট ধরা হয়েছে ২৩ মার্চ।

এছাড়া কোম্পানিটি আরো জানিয়েছে, তারা দুই কোম্পানি একীভূত করলেও এর জন্য কোনো শেয়ার ইস্যু করবে না। তবে সংখ্যালঘু বিনিয়োগকারীদের শেয়ারের মূল্য নগদে পরিশোধ করা হবে। অবহিত মূল্য হিসেবে এ অর্থ পরিশোধ করা হবে।

চলতি ২০২১-২২ হিসাব বছরের প্রথমার্ধে (জুলাই-ডিসেম্বর) রেনাটার সমন্বিত আয় হয়েছে ১ হাজার ৫৪২ কোটি ৮৬ লাখ টাকা। যেখানে আগের বছরের একই সময়ে সমন্বিত আয় ছিল ১ হাজার ৪৫৩ কোটি ৫৭ লাখ টাকা। এ হিসাবে প্রথমার্ধে কোম্পানিটির আয় বেড়েছে ৬ শতাংশ। এ সময়ে কর-পরবর্তী সমন্বিত নিট মুনাফা হয়েছে ২৭৪ কোটি ৬৪ লাখ টাকা। যেখানে আগের বছরের একই সময়ে সমন্বিত নিট মুনাফা ছিল ২৪০ কোটি টাকা। আলোচ্য সময়ে কোম্পানিটির শেয়ারপ্রতি সমন্বিত আয় (ইপিএস) হয়েছে ২৫ টাকা ৬২ পয়সা, যা এর আগের বছরের একই সময়ে ছিল ২২ টাকা ৩৯ পয়সা। গত বছরের ৩১ ডিসেম্বর শেষে কোম্পানিটির শেয়ারপ্রতি সমন্বিত নিট সম্পদমূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ২৫২ টাকা ৩৬ পয়সায়।

সম্পর্কিত খবর