শিরোনাম
icon ডেঙ্গুতে ৯ জনের মৃত্যু, হাসপাতালে ১,৯৮২ icon রিয়াদ-দাম্মামের ১৫৩ ফ্লাইট বাতিল icon সূচকের উত্থানে লেনদেন ৪৪০ কোটি টাকা icon পোশাক রপ্তানি বাড়লেও নির্ভরতা মৌলিক পণ্যে icon শ্যামপুর সুগার মিলসের প্রথম প্রান্তিক প্রকাশ icon ঢাকা ব্যাংকের তৃতীয় প্রান্তিক প্রকাশ icon নভেম্বরে রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপ : সিইসি icon লভ্যাংশ দেবে না আজিজ পাইপস icon সামিট পাওয়ারের লভ্যাংশ ঘোষণা icon বিডি অটোকার্সের লভ্যাংশ ঘোষণা icon ইভেন্স টেক্সটাইলের লভ্যাংশ ঘোষণা icon ইউনাইটেড পাওয়ারের লভ্যাংশ ঘোষণা icon লোকসানেও আলহাজ্ব টেক্সটাইলের লভ্যাংশ ঘোষণা icon উপকূল পেরিয়ে দুর্বল হচ্ছে ঘূর্ণিঝড় অর্ণব icon বেতন দিতে বিশেষ ঋণ নিচ্ছে সরকার icon আবারও বাড়ল সোনার দাম icon জাপানে আন্তর্জাতিক সেমিনারে বাংলাদেশের প্রতিনিধিত্ব করলেন জেনিথ লাইফের সিইও icon বাংলাদেশে ১ ট্রিলিয়ন ইয়েন বিনিয়োগের ঘোষণা icon গ্রীষ্মের আগে ৩-৪ হাজার মেগাওয়াট সৌরবিদ্যুৎ icon দরপতনের শীর্ষে মীর আক্তার হোসেন icon ডেঙ্গুতে আরও ১১ মৃত্যু, ভর্তি ২,০৭১ icon অর্থছাড়ে শীর্ষে আইডিএ ও এডিবি icon শ্যালিকাকে বিয়ে করে বাড়িছাড়া মাসুদ icon সূচকের পতনে লেনদেন ৪০৩ কোটি টাকার icon ঢাকা ও চট্টগ্রামে বিদ্যুৎ সরবরাহে বিঘ্ন
down of head

এবার টিপকাণ্ডে প্রতিবাদ জানাল যুক্তরাষ্ট্র

রাজধানীতে এক কলেজশিক্ষিকাকে পিট পরায় হেনস্তা করার ঘটনায় তোলপাড়, তীব্র প্রতিবাদের মধ্যে এবার ঢাকায় মার্কিন দূতাবাস প্রতিবাদ জানিয়েছে।

মঙ্গলবার সন্ধ্যা ৭টার দিকে মার্কিন দূতাবাসের ভেরিফায়েড ফেসবুক পেজে ওই হেনস্তার ঘটনায় প্রতিবাদ ও সংহতি জানিয়ে ছবি পোস্ট করা হয়েছে।

পোস্টে বলা হয়, ‘এ সপ্তাহে টিপ পরার জন্য একজন পুলিশ কর্তৃক এক শিক্ষিকা লাঞ্ছিত হওয়ার ঘটনায় উদ্বেগ প্রকাশকারী সব বাংলাদেশির সঙ্গে যুক্তরাষ্ট্র দূতাবাস সম্প্রদায় যোগ দিয়েছে। যে কোনো ধরনের হয়রানি অগ্রহণযোগ্য। যুক্তরাষ্ট্র দূতাবাসের সদস্যরা বাংলাদেশের মানুষের বিভিন্নতা উদযাপনপূর্বক সব ব্যক্তির প্রতি সম্মানের আহ্বান জানিয়ে ওই শিক্ষিকা ও হয়রানির শিকার সবার সঙ্গে সংহতি জানিয়ে কপালে টিপ পরেছেন।’

গত ৩ এপ্রিল রাজধানীর শেরেবাংলা নগর থানায় পুলিশের পোশাক পরা একজনের বিরুদ্ধে ‘ইভটিজিং’ এবং ‘প্রাণনাশের চেষ্টা’র অভিযোগে জিডি করেন তেজগাঁও কলেজের থিয়েটার অ্যান্ড মিডিয়া স্টাডিজ বিভাগের প্রভাষক লতা সমাদ্দার।

জিডিতে তিনি অভিযোগ করেন, কপালে টিপ পরে হেঁটে যাওয়ার সময় রাজধানীর ফার্মগেট এলাকায় লাঞ্ছিত ও হত্যাচেষ্টার মুখোমুখি হয়েছেন তিনি। তাকে এ হেনন্তা করেন মোটরসাইকেল আরোহী এক পুলিশ সদস্য। অভিযোগে লতা বলেন, এক পুলিশ সদস্য তাকে উত্ত্যক্ত করেন। প্রতিবাদ করলে তাকে মোটরসাইকেল চাপা দিয়ে হত্যাচেষ্টাও করেন সেই ব্যক্তি।

বিষয়টি নিয়ে দেশজুড়ে তোলপাড় শুরু হয়। পরে অভিযোগটি নিয়ে তদন্তে নামে পুলিশ। ৪ এপ্রিল সকালে অভিযুক্ত কনস্টেবলকে শনাক্ত করে পুলিশ। পরে তাকে বরখাস্ত করা হয়।

সম্পর্কিত খবর