এনআরবি ইসলামিক লাইফ ইন্স্যুরেন্সের জোনাল উদ্বোধন

আজ ০৯/১১/২০২২ এনআরবি ইসলামিক লাইফ ইন্স্যুরেন্স লিমিটেড এর সিদ্ধিরগঞ্জ জোনাল অফিস আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি, কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক ও সিইও জনাব মোঃ শাহ্ জামাল হাওলাদার।

উক্ত অফিসের ইনচার্জ মাহমুদা আক্তার রুজির সভাপতিতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এইচ এম মিলন রহমান, এসইভিপি (সেলস অ্যান্ড মার্কেটিং), মোঃ মাহমুদুল ইসলাম, ইভিপি (প্রশিক্ষণ ও গবেষণা বিভাগ) ও মোহাম্মদ মোজাম্মেল হক, ইভিপি (সেলস অ্যান্ড মার্কেটিং)।

অফিস উদ্বোধন ও এমডি স্যারের আগমন উপলক্ষে ৭ লক্ষ টাকা নগদ প্রিমিয়াম জমা দেওয়ার মধ্যেদিয়ে আনন্দমুখর পরিবেশে অনুষ্ঠান সমাপ্ত হয়।

সম্পর্কিত খবর