এনআরবি ইসলামিক লাইফের প্রশিক্ষণ কর্মশালা
আজ ২৮/০৫/২০২২ইং এনআরবি ইসলামিক লাইফ ইন্স্যুরেন্স লিমিটেড এর নড়িয়া জোনাল অফিসে প্রশিক্ষণ কর্মশালা ও উন্নয়ন সভা-২০২২ অনুষ্ঠিত হয়।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জনাব মোঃ শাহ্ জামাল হাওলাদার, ব্যাবস্থাপনা পরিচালক ও সিইও, এনআরবি ইসলামিক লাইফ ইন্স্যুরেন্স লিঃ।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আলহাজ্ব মোঃ জহিরুল ইসলাম, সিনিয়র এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট (সেলস এন্ড মার্কেটিং), ও এনায়েত হোসেন, সিনিয়র ভাইস প্রেসিডেন্ট। প্রশিক্ষণ প্রদান করেন কোম্পানির প্রশিক্ষণ ও গবেষণা বিভাগীয় প্রধান মোঃ মাহমুদুল ইসলাম।
সভাপতিত্ব করেন আলহাজ্ব মাওলানা আব্দুর রহমান, এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট অ্যান্ড ইনচার্জ, নড়িয়া জোনাল অফিস।



