এনআরবিসি ব্যাংকের উপশাখার উদ্বোধন
বরিশালের চৌমাথায় সম্প্রতি এনআরবিসি ব্যাংকের উপশাখার উদ্বোধন করা হয়েছে।
উদ্বোধন করেন প্রফেসর সৈয়দ শাহজাহান।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এনআরবিসি ব্যাংকের সাপোর্ট সার্ভিসেস অ্যান্ড ব্রাঞ্চেস বিভাগের প্রধান মেজর (অব.) পারভেজ হোসেন, বরিশাল শাখার ব্যবস্থাপক গোপাল চন্দ্র রায়সহ ব্যাংকের ঊর্ধ্বতন কর্মকর্তা, গ্রাহক, ব্যবসায়ী ও গণ্যমান্য ব্যক্তিরা।



