শিরোনাম
icon নভেম্বরে রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপ : সিইসি icon লভ্যাংশ দেবে না আজিজ পাইপস icon সামিট পাওয়ারের লভ্যাংশ ঘোষণা icon বিডি অটোকার্সের লভ্যাংশ ঘোষণা icon ইভেন্স টেক্সটাইলের লভ্যাংশ ঘোষণা icon ইউনাইটেড পাওয়ারের লভ্যাংশ ঘোষণা icon লোকসানেও আলহাজ্ব টেক্সটাইলের লভ্যাংশ ঘোষণা icon উপকূল পেরিয়ে দুর্বল হচ্ছে ঘূর্ণিঝড় অর্ণব icon বেতন দিতে বিশেষ ঋণ নিচ্ছে সরকার icon আবারও বাড়ল সোনার দাম icon জাপানে আন্তর্জাতিক সেমিনারে বাংলাদেশের প্রতিনিধিত্ব করলেন জেনিথ লাইফের সিইও icon বাংলাদেশে ১ ট্রিলিয়ন ইয়েন বিনিয়োগের ঘোষণা icon গ্রীষ্মের আগে ৩-৪ হাজার মেগাওয়াট সৌরবিদ্যুৎ icon দরপতনের শীর্ষে মীর আক্তার হোসেন icon ডেঙ্গুতে আরও ১১ মৃত্যু, ভর্তি ২,০৭১ icon অর্থছাড়ে শীর্ষে আইডিএ ও এডিবি icon শ্যালিকাকে বিয়ে করে বাড়িছাড়া মাসুদ icon সূচকের পতনে লেনদেন ৪০৩ কোটি টাকার icon ঢাকা ও চট্টগ্রামে বিদ্যুৎ সরবরাহে বিঘ্ন icon সিকদার ইন্স্যুরেন্সের পর্ষদ সভার তারিখ ঘোষণা icon পদ্মা অয়েলের পর্ষদ সভার তারিখ ঘোষণা icon কপারটেকের লভ্যাংশ ঘোষণা icon ক্রাউন সিমেন্টের লভ্যাংশ ঘোষণা icon তসরিফা ইন্ডাস্ট্রিজের লভ্যাংশ ঘোষণা icon বেঙ্গল উইন্ডসোর লভ্যাংশ ঘোষণা
down of head

ঊর্ধ্বমুখী ধারায় ফিরবে ইরাকের জ্বালানি তেল রফতানি

জ্বালানি তেল রফতানিকারক দেশগুলোর জোট ওপেকের দ্বিতীয় শীর্ষ উত্তোলক দেশ ইরাক। চলতি বছরের দ্বিতীয় প্রান্তিকে (এপ্রিল-জুন) দেশটির অপরিশোধিত জ্বালানি তেল রফতানিতে উল্লম্ফন দেখা দিতে পারে। রফতানির পরিমাণ দাঁড়াতে পারে দৈনিক ২ লাখ ৫০ হাজার ব্যারেলে।

ইরাকের একটি সংশ্লিষ্ট সূত্র রয়টার্সকে জানায়, দেশটির উপসাগরীয় বন্দরে পাম্পিং স্টেশন স্থাপনের কাজ চলছে। দ্বিতীয় প্রান্তিকের আগেই কাজ শেষ হবে। ফলে রফতানিতে গতির সঞ্চার ঘটবে।

গত বছরও ওপেকের বেঁধে দেয়া কোটার চেয়েও বেশি অপরিশোধিত জ্বালানি তেল উত্তোলন ও সরবরাহ করেছিল ইরাক। কিন্তু পাম্পিং স্টেশন উন্নয়ন কর্মকাণ্ডের কারণে দেশটির সরবরাহ ব্যাহত হয়। তবে চলতি বছরের দ্বিতীয় প্রান্তিকের আগেই কাজ হলে আবারো ঊর্ধ্বমুখী ধারায় ফিরবে দেশটির জ্বালানি তেল রফতানি।

ইরাকের রাষ্ট্রায়ত্ত অয়েল মার্কেটিং অরগানাইজেশন গত বছরের মে পর্যন্ত দক্ষিণাঞ্চলীয় বন্দর বসরা দিয়ে দৈনিক ৩৭ লাখ ব্যারেল করে অপরিশোধিত জ্বালানি তেল রফতানি করে। কিন্তু ওই বছরের মে মাসে রফতানি অবকাঠামো উন্নয়নকাজ শুরু হলে কিছুটা প্রতিবন্ধকতা দেখা দেয়। অন্যদিকে মহামারী উন্নয়ন কর্মকাণ্ডে দীর্ঘসূত্রতা তৈরি করে। তবে এ বছর এসব প্রতিবন্ধকতার অবসান ঘটতে যাচ্ছে।

সম্পর্কিত খবর