ই-ক্যাবের প্রশাসক হলেন শরীফ মোস্তাফিজুর রহমান
ই-কমার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ই-ক্যাব)-এর নতুন প্রশাসক হিসেবে দায়িত্ব নিয়েছেন বাণিজ্য মন্ত্রণালয়ের উপসচিব শরীফ মোস্তাফিজুর রহমান।
বৃহস্পতিবার (১৫ অক্টোবর) তিনি ই-ক্যাবের প্রশাসকের দায়িত্বভার নেন। এর আগে গত ৮ অক্টোবর বাণিজ্য মন্ত্রণালয়ের এক আদেশে তাকে সংগঠনটির প্রশাসক হিসেবে নিয়োগ দেওয়া হয়।
ই-ক্যাবের ১৫ অক্টোবরের এক দাপ্তরিক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, সংগঠনটির আগের প্রশাসক বাণিজ্য মন্ত্রণালয়ের যুগ্মসচিব ড. সাইফ উদ্দিন আহমেদের মেয়াদ এক বছর পূর্ণ হওয়ায় নতুন প্রশাসক নিয়োগ দেওয়া হয়েছে।
নতুন প্রশাসক শরীফ মোস্তাফিজুর রহমান ই-ক্যাবের পরবর্তী দৈনন্দিন কার্যক্রম পরিচালনা করবেন।
ই-ক্যাবের অফিস সচিব ও মহাব্যবস্থাপক এস এম ইকরামুল হকের সই করা বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।



