শিরোনাম
icon জাপানে আন্তর্জাতিক সেমিনারে বাংলাদেশের প্রতিনিধিত্ব করলেন জেনিথ লাইফের সিইও icon বাংলাদেশে ১ ট্রিলিয়ন ইয়েন বিনিয়োগের ঘোষণা icon গ্রীষ্মের আগে ৩-৪ হাজার মেগাওয়াট সৌরবিদ্যুৎ icon দরপতনের শীর্ষে মীর আক্তার হোসেন icon ডেঙ্গুতে আরও ১১ মৃত্যু, ভর্তি ২,০৭১ icon অর্থছাড়ে শীর্ষে আইডিএ ও এডিবি icon শ্যালিকাকে বিয়ে করে বাড়িছাড়া মাসুদ icon সূচকের পতনে লেনদেন ৪০৩ কোটি টাকার icon ঢাকা ও চট্টগ্রামে বিদ্যুৎ সরবরাহে বিঘ্ন icon সিকদার ইন্স্যুরেন্সের পর্ষদ সভার তারিখ ঘোষণা icon পদ্মা অয়েলের পর্ষদ সভার তারিখ ঘোষণা icon কপারটেকের লভ্যাংশ ঘোষণা icon ক্রাউন সিমেন্টের লভ্যাংশ ঘোষণা icon তসরিফা ইন্ডাস্ট্রিজের লভ্যাংশ ঘোষণা icon বেঙ্গল উইন্ডসোর লভ্যাংশ ঘোষণা icon রহিম টেক্সটাইলের লভ্যাংশ ঘোষণা icon কফির কাপে ক্যাজুয়াল লুকে পূর্ণিমা icon জাপানি ব্যবসায়ীদের বাংলাদেশে বিনিয়োগের আহ্বান প্রধানমন্ত্রীর icon কে এন্ড কিউয়ের লভ্যাংশ ঘোষণা icon রানার অটোমোবাইলসের লভ্যাংশ ঘোষণা icon এডভেন্ট ফার্মার লভ্যাংশ ঘোষণা icon সাইনপুকুর সিরামিকসের লভ্যাংশ ঘোষণা icon ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫৪৩ icon দ্বিপক্ষীয় বৈঠকে তারেক রহমান-সানায়ে তাকাইচি icon আস্থা লাইফের ২৮ লাখ টাকার বীমা দাবি নিষ্পত্তি
down of head

ইয়েমেনে আত্মঘাতী বোমা হামলা, নিহত ১৬ সেনা

ইয়েমেনের সেনাবাহিনীর দক্ষিণাঞ্চলীয় কমান্ড সাউদার্ন ট্রানজিশনাল কাউন্সিলের (এসটিসি) মুখপাত্র মোহামেদ আল নকিব কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরাকে জানিয়েছেন, আবিয়ান প্রদেশের মুদিয়াহ জেলার একটি মিলিটারি চেকপোস্টে হামলা হয়েছে। হামলাকারী একটি গাড়ি চালিয়ে চেকপোস্টের সামনে আসামাত্র সেটি বিস্ফোরিত হয়। খবর আল জাজিরা’র।

ইয়েমেনের সেনাবাহিনীর দক্ষিণাঞ্চলীয় কমান্ড সাউদার্ন ট্রানজিশনাল কাউন্সিলের (এসটিসি) মুখপাত্র মোহামেদ আল নকিব কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরাকে জানিয়েছেন, আবিয়ান প্রদেশের মুদিয়াহ জেলার একটি মিলিটারি চেকপোস্টে হামলা হয়েছে। হামলাকারী একটি গাড়ি চালিয়ে চেকপোস্টের সামনে আসামাত্র সেটি বিস্ফোরিত হয়।

মধ্যপ্রাচ্যভিত্তিক ইসলামি সন্ত্রাসী গোষ্ঠী আল কায়দা নেটওয়ার্কের আরব উপদ্বীপ শাখা আল কায়দা ইন অ্যারাবিয়ান পেনিনসুলা (একিউএপি) হামলার দায় স্বীকার করে বিবৃতি দিয়েছে। সেই বিবৃতিতে বলা হয়েছে, হামলায় ব্যবহার করা গাড়িটিতে শক্তিশালী বোমা সংযুক্ত ছিল।

আল কায়দা নেটওয়ার্কের আরব উপদ্বীপ শাখাটি গঠিত হয়েছিল ২০০৯ সালে। তবে এটি শক্তিশালী হওয়া শুরু করে ২০১৫ সালে ইয়েমেনে সরকার ও হুথি বিদ্রোহীদের মধ্যে সংঘাত শুরুর পর থেকে। বর্তমানে ইয়েমেনের দক্ষিণাঞ্চল একিউএপির সবচেয়ে শক্তিশালী ঘাঁটি।

গত কয়েক বছরে দক্ষিণ ইয়েমেনে বেশ কয়েকটি হামলা চালিয়েছে একিউএপি। মূলত সেনাবাহিনী এই গোষ্ঠীটির হামলার প্রধান লক্ষ্যবস্তু। এর আগে গত মার্চেও সেনাবাহিনীর একটি চেকপোস্ট লক্ষ্য করে বোমা হামলা করেছিল একিউএপি। এতে নিহত হয়েছিলেন ২ জন সেনা সদস্য।
এন এস

সম্পর্কিত খবর