শিরোনাম
icon ডেঙ্গুতে ৯ জনের মৃত্যু, হাসপাতালে ১,৯৮২ icon রিয়াদ-দাম্মামের ১৫৩ ফ্লাইট বাতিল icon সূচকের উত্থানে লেনদেন ৪৪০ কোটি টাকা icon পোশাক রপ্তানি বাড়লেও নির্ভরতা মৌলিক পণ্যে icon শ্যামপুর সুগার মিলসের প্রথম প্রান্তিক প্রকাশ icon ঢাকা ব্যাংকের তৃতীয় প্রান্তিক প্রকাশ icon নভেম্বরে রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপ : সিইসি icon লভ্যাংশ দেবে না আজিজ পাইপস icon সামিট পাওয়ারের লভ্যাংশ ঘোষণা icon বিডি অটোকার্সের লভ্যাংশ ঘোষণা icon ইভেন্স টেক্সটাইলের লভ্যাংশ ঘোষণা icon ইউনাইটেড পাওয়ারের লভ্যাংশ ঘোষণা icon লোকসানেও আলহাজ্ব টেক্সটাইলের লভ্যাংশ ঘোষণা icon উপকূল পেরিয়ে দুর্বল হচ্ছে ঘূর্ণিঝড় অর্ণব icon বেতন দিতে বিশেষ ঋণ নিচ্ছে সরকার icon আবারও বাড়ল সোনার দাম icon জাপানে আন্তর্জাতিক সেমিনারে বাংলাদেশের প্রতিনিধিত্ব করলেন জেনিথ লাইফের সিইও icon বাংলাদেশে ১ ট্রিলিয়ন ইয়েন বিনিয়োগের ঘোষণা icon গ্রীষ্মের আগে ৩-৪ হাজার মেগাওয়াট সৌরবিদ্যুৎ icon দরপতনের শীর্ষে মীর আক্তার হোসেন icon ডেঙ্গুতে আরও ১১ মৃত্যু, ভর্তি ২,০৭১ icon অর্থছাড়ে শীর্ষে আইডিএ ও এডিবি icon শ্যালিকাকে বিয়ে করে বাড়িছাড়া মাসুদ icon সূচকের পতনে লেনদেন ৪০৩ কোটি টাকার icon ঢাকা ও চট্টগ্রামে বিদ্যুৎ সরবরাহে বিঘ্ন
down of head

ইভ্যালির বিলাসবহুল ৭ গাড়ির নিলাম শুরু

বিলাসবহুল ২ কোটি ৬৫ লাখ টাকা দামের রেঞ্জ রোভারসহ সাতটি গাড়ি বিক্রির জন্য নিলাম শুরু করেছে ইভ্যালির বর্তমান পরিচালনা পর্ষদ। গাড়িগুলোর সর্বনিম্ন মূল্য ধরা হয়েছে ২ কোটি ৩৭ লাখ ৮৬ হাজার টাকা। বেশির ভাগ গাড়িই জিপ।

বৃহস্পতিবার (১০ ফেব্রুয়ারি) বেলা সাড়ে ১১টার দিকে ধানমন্ডির ১৪ নম্বর সড়কের ৩ নম্বর বাড়ির ভিক্টোরিয়া কনভেনশন সেন্টারে এ নিলাম শুরু হয়।

এরআগে বুধবার (৯ ফেব্রুয়ারি) ইভ্যালির বর্তমান ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মো. মাহবুব কবীর স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে নিলামের বিষয়টি জানানো হয়।

নিলামে তোলা সাতটি গাড়ির মধ্যে রয়েছে:
ঢাকা মেট্রো-ঘ-১৮-৭০৯৮, রেজি: সন-জুন ২০, রেঞ্জ রোভার, ব্র্যান্ড-ল্যান্ড। ২০২০ সালে তৈরি গাড়িটি ন্যূনতম নিলাম মূল্য শুরু হবে এক কোটি ৬০ লাখ টাকায়।

ঢাকা মেট্রো-গ-৪৫-৪১২৭, রেজি: সন-জানু ২১, টয়োটা প্রিউস, ব্র্যান্ড-টয়োটা। ২০১৫ সালে তৈরি গাড়িটির ন্যূনতম নিলাম মূল্য শুরু হবে ১৩ লাখ ৫০ হাজার টাকায়।

ঢাকা মেট্রো-ঘ-১৮-৭৫১২, রেজি: সন-জুলাই ২০, টয়োটা চিএইচআর হাইব্রিড, ব্র্যান্ড- টয়োটা। ২০১৭ সালে তৈরি গাড়িটির ন্যূনতম নিলাম মূল্য শুরু হবে ১৮ লাখ টাকায়।

ঢাকা মেট্রো-গ-৪৫-৪৬২০ এবং ঢাকা মেট্রো-গ-৪৫-৪৬২১, রেজি: সন-জানু ২১, টয়োটা এক্সিও, ব্র্যান্ড টয়োটা। ২০১৫ সালে তৈরি গাড়ি প্রত্যেকটির নিলাম মূল্য ৯ লাখ ১৮ হাজার টাকা।

ঢাকা মেট্রো-ঘ-১৮-৯৬১৫, রেজি: সন-জানু ২১, হোন্ডা ভেসেল, ব্র্যান্ড হোন্ডা। ২০১৫ সালে তৈরি গাড়িটি ন্যূনতম নিলাম মূল্য ১৬ লাখ টাকা।

ঢাকা মেট্রো-চ-৫৬-৪৮২২, রেজি: সন-জুন ২০, মাইক্রোবাস, ব্র্যান্ড টয়োটা। ২০১৫ সালে তৈরি গাড়িটি ন্যূনতম নিলাম মূল্য শুরু হবে ১২ লাখ টাকা।

প্রতারণার মাধ্যমে গ্রাহকের টাকা আত্মসাতের অভিযোগে ইভ্যালির প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) মো. রাসেল ও তার স্ত্রী ইভ্যালির চেয়ারম্যান শামীমা নাসরিনের বিরুদ্ধে একাধিক মামলা হয়েছে। গত বছরের ১৬ সেপ্টেম্বর রাজধানীর মোহাম্মদপুরের বাসা থেকে রাসেল ও শামীমাকে গ্রেফতার করা হয়। এরপর থেকে তারা কারাগারে রয়েছেন।

সম্পর্কিত খবর