শিরোনাম
icon নভেম্বরে রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপ : সিইসি icon লভ্যাংশ দেবে না আজিজ পাইপস icon সামিট পাওয়ারের লভ্যাংশ ঘোষণা icon বিডি অটোকার্সের লভ্যাংশ ঘোষণা icon ইভেন্স টেক্সটাইলের লভ্যাংশ ঘোষণা icon ইউনাইটেড পাওয়ারের লভ্যাংশ ঘোষণা icon লোকসানেও আলহাজ্ব টেক্সটাইলের লভ্যাংশ ঘোষণা icon উপকূল পেরিয়ে দুর্বল হচ্ছে ঘূর্ণিঝড় অর্ণব icon বেতন দিতে বিশেষ ঋণ নিচ্ছে সরকার icon আবারও বাড়ল সোনার দাম icon জাপানে আন্তর্জাতিক সেমিনারে বাংলাদেশের প্রতিনিধিত্ব করলেন জেনিথ লাইফের সিইও icon বাংলাদেশে ১ ট্রিলিয়ন ইয়েন বিনিয়োগের ঘোষণা icon গ্রীষ্মের আগে ৩-৪ হাজার মেগাওয়াট সৌরবিদ্যুৎ icon দরপতনের শীর্ষে মীর আক্তার হোসেন icon ডেঙ্গুতে আরও ১১ মৃত্যু, ভর্তি ২,০৭১ icon অর্থছাড়ে শীর্ষে আইডিএ ও এডিবি icon শ্যালিকাকে বিয়ে করে বাড়িছাড়া মাসুদ icon সূচকের পতনে লেনদেন ৪০৩ কোটি টাকার icon ঢাকা ও চট্টগ্রামে বিদ্যুৎ সরবরাহে বিঘ্ন icon সিকদার ইন্স্যুরেন্সের পর্ষদ সভার তারিখ ঘোষণা icon পদ্মা অয়েলের পর্ষদ সভার তারিখ ঘোষণা icon কপারটেকের লভ্যাংশ ঘোষণা icon ক্রাউন সিমেন্টের লভ্যাংশ ঘোষণা icon তসরিফা ইন্ডাস্ট্রিজের লভ্যাংশ ঘোষণা icon বেঙ্গল উইন্ডসোর লভ্যাংশ ঘোষণা
down of head

ইইউর বাইরে ফ্রান্সের গম রফতানি হ্রাসের পূর্বাভাস

চলতি মৌসুমে ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) বাইরে ফ্রান্সের গম রফতানি কমার পূর্বাভাস মিলেছে। মূলত কৃষ্ণ সাগরীয় অঞ্চলের দেশগুলোর সঙ্গে প্রতিযোগিতা বেড়ে যাওয়ায় বাণিজ্য মন্দার মুখে পড়েছে।

দেশটির কৃষি মন্ত্রণালয়ের অধীনস্ত কৃষি ও সামুদ্রিক পণ্য বিভাগ ফ্রান্সএগ্রিমার সম্প্রতি ইইউর বাইরে গম রফতানির পূর্বাভাস কমিয়েছে। এ নিয়ে টানা চার মাসের মতো পূর্বাভাস কমানো হলো।

মাসভিত্তিক সরবরাহ ও চাহিদা আউটলুকে প্রতিষ্ঠানটি জানায়, ২০২১-২২ বিপণন মৌসুমে ফ্রান্স ব্লকের বাইরে ৮৯ লাখ টন গম রফতানিতে সক্ষম হবে। অথচ জানুয়ারিতে দেয়া পূর্বাভাস ৯০ লাখ টনের কথা বলা হয়েছিল।

তবে ব্লকের অভ্যন্তরে রফতানি বাড়ার সম্ভাবনা দেখছে সংশ্লিষ্ট প্রতিষ্ঠান। পূর্বাভাস অনুযায়ী, ইইউ অঞ্চলে রফতানি ৭৮ লাখ টনে উন্নীত হতে পারে। আগের মাসের পূর্বাভাসে ৭৭ লাখ টন রফতানির কথা বলা হয়েছিল।

ফ্রান্সএগ্রিমারের কৃষিপণ্য বিভাগের প্রধান মার্ক জি বি বলেন, ইইউ অঞ্চলের বাইরে রফতানি কমে যাওয়ার পেছনে সবচেয়ে বড় ভূমিকা রাখছে আলজেরিয়া। দেশটি ফ্রান্সের সবচেয়ে বড় রফতানি গন্তব্য। কিন্তু আলজেরিয়ায় অব্যাহতভাবে রফতানি কমছে। মূলত দুই দেশের মধ্যে কূটনৈতিক সংকট ও আলজেরিয়ায় রাশিয়ান গমের জনপ্রিয়তা বৃদ্ধি রফতানিতে নেতিবাচক প্রভাব ফেলছে।

সম্পর্কিত খবর