শিরোনাম
icon জাপানে আন্তর্জাতিক সেমিনারে বাংলাদেশের প্রতিনিধিত্ব করলেন জেনিথ লাইফের সিইও icon বাংলাদেশে ১ ট্রিলিয়ন ইয়েন বিনিয়োগের ঘোষণা icon গ্রীষ্মের আগে ৩-৪ হাজার মেগাওয়াট সৌরবিদ্যুৎ icon দরপতনের শীর্ষে মীর আক্তার হোসেন icon ডেঙ্গুতে আরও ১১ মৃত্যু, ভর্তি ২,০৭১ icon অর্থছাড়ে শীর্ষে আইডিএ ও এডিবি icon শ্যালিকাকে বিয়ে করে বাড়িছাড়া মাসুদ icon সূচকের পতনে লেনদেন ৪০৩ কোটি টাকার icon ঢাকা ও চট্টগ্রামে বিদ্যুৎ সরবরাহে বিঘ্ন icon সিকদার ইন্স্যুরেন্সের পর্ষদ সভার তারিখ ঘোষণা icon পদ্মা অয়েলের পর্ষদ সভার তারিখ ঘোষণা icon কপারটেকের লভ্যাংশ ঘোষণা icon ক্রাউন সিমেন্টের লভ্যাংশ ঘোষণা icon তসরিফা ইন্ডাস্ট্রিজের লভ্যাংশ ঘোষণা icon বেঙ্গল উইন্ডসোর লভ্যাংশ ঘোষণা icon রহিম টেক্সটাইলের লভ্যাংশ ঘোষণা icon কফির কাপে ক্যাজুয়াল লুকে পূর্ণিমা icon জাপানি ব্যবসায়ীদের বাংলাদেশে বিনিয়োগের আহ্বান প্রধানমন্ত্রীর icon কে এন্ড কিউয়ের লভ্যাংশ ঘোষণা icon রানার অটোমোবাইলসের লভ্যাংশ ঘোষণা icon এডভেন্ট ফার্মার লভ্যাংশ ঘোষণা icon সাইনপুকুর সিরামিকসের লভ্যাংশ ঘোষণা icon ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫৪৩ icon দ্বিপক্ষীয় বৈঠকে তারেক রহমান-সানায়ে তাকাইচি icon আস্থা লাইফের ২৮ লাখ টাকার বীমা দাবি নিষ্পত্তি
down of head

আয় ও লোকসান দুটোই বেড়েছে রিজেন্ট টেক্সটাইলের

৩০ জুন সমাপ্ত ২০২১ হিসাব বছরে আয় বেড়েছে পুঁজিবাজারের তালিকাভুক্ত বস্ত্র খাতের কোম্পানি রিজেন্ট টেক্সটাইল মিলস লিমিটেডের। আয়ের পাশাপাশি কোম্পানিটির কর-পরবর্তী নিট লোকসানের পরিমাণও বেড়েছে। কোম্পানিটির সর্বশেষ নিরীক্ষিত আর্থিক প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

তথ্যমতে, সমাপ্ত হিসাব বছরে রিজেন্ট টেক্সটাইলের আয় হয়েছে ১১০ কোটি ৮৭ লাখ টাকা। যেখানে আগের হিসাব বছরে আয় ছিল ৮৬ কোটি টাকা। এক বছরের ব্যবধানে কোম্পানিটির আয় বেড়েছে প্রায় ২৫ কোটি টাকা বা ২৮ দশমিক ৭৪ শতাংশ।

অন্যদিকে আলোচ্য সময়ে কোম্পানিটির কর-পরবর্তী নিট লোকসান হয়েছে ২০ কোটি ৮০ লাখ টাকার বেশি। যেখানে আগের হিসাব বছরে লোকসান ছিল প্রায় ৪ কোটি টাকা। এক বছরের ব্যবধানে কোম্পানিটির লোকসান বেড়েছে প্রায় ১৭ কোটি টাকা।

আলোচ্য হিসাব বছরে রিজেন্ট টেক্সটাইলের শেয়ারপ্রতি লোকসান হয়েছে ১ টাকা ৬২ পয়সা। যেখানে আগের হিসাব বছরে লোকসান ছিল ৩১ পয়সা। ৩০ জুন ২০২১ শেষে কোম্পানিটির শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ২৬ টাকা ৫২ পয়সা। আগের হিসাব বছরের একই সময় শেষে যা ছিল ২৮ টাকা ৪৬ পয়সা।

এদিকে সমাপ্ত হিসাব বছরে কোনো লভ্যাংশের সুপারিশ করেনি রিজেন্ট টেক্সটাইলের পরিচালনা পর্ষদ। আলোচ্য হিসাব বছরের অন্যান্য এজেন্ডায় অনুমোদনের জন্য আগামী ৩০ ডিসেম্বর ভার্চুয়াল মাধ্যমে এজিএম আহ্বান করা হয়েছে। এ-সংক্রান্ত রেকর্ড ডেট ধরা হয়েছে ১২ ডিসেম্বর।

সম্পর্কিত খবর