শিরোনাম
icon উপকূল পেরিয়ে দুর্বল হচ্ছে ঘূর্ণিঝড় অর্ণব icon বেতন দিতে বিশেষ ঋণ নিচ্ছে সরকার icon আবারও বাড়ল সোনার দাম icon জাপানে আন্তর্জাতিক সেমিনারে বাংলাদেশের প্রতিনিধিত্ব করলেন জেনিথ লাইফের সিইও icon বাংলাদেশে ১ ট্রিলিয়ন ইয়েন বিনিয়োগের ঘোষণা icon গ্রীষ্মের আগে ৩-৪ হাজার মেগাওয়াট সৌরবিদ্যুৎ icon দরপতনের শীর্ষে মীর আক্তার হোসেন icon ডেঙ্গুতে আরও ১১ মৃত্যু, ভর্তি ২,০৭১ icon অর্থছাড়ে শীর্ষে আইডিএ ও এডিবি icon শ্যালিকাকে বিয়ে করে বাড়িছাড়া মাসুদ icon সূচকের পতনে লেনদেন ৪০৩ কোটি টাকার icon ঢাকা ও চট্টগ্রামে বিদ্যুৎ সরবরাহে বিঘ্ন icon সিকদার ইন্স্যুরেন্সের পর্ষদ সভার তারিখ ঘোষণা icon পদ্মা অয়েলের পর্ষদ সভার তারিখ ঘোষণা icon কপারটেকের লভ্যাংশ ঘোষণা icon ক্রাউন সিমেন্টের লভ্যাংশ ঘোষণা icon তসরিফা ইন্ডাস্ট্রিজের লভ্যাংশ ঘোষণা icon বেঙ্গল উইন্ডসোর লভ্যাংশ ঘোষণা icon রহিম টেক্সটাইলের লভ্যাংশ ঘোষণা icon কফির কাপে ক্যাজুয়াল লুকে পূর্ণিমা icon জাপানি ব্যবসায়ীদের বাংলাদেশে বিনিয়োগের আহ্বান প্রধানমন্ত্রীর icon কে এন্ড কিউয়ের লভ্যাংশ ঘোষণা icon রানার অটোমোবাইলসের লভ্যাংশ ঘোষণা icon এডভেন্ট ফার্মার লভ্যাংশ ঘোষণা icon সাইনপুকুর সিরামিকসের লভ্যাংশ ঘোষণা
down of head

আরো ৩ রুটে চলবে ঢাকা নগর পরিবহন

বাস রুট রেশনালাইজেশনের আওতায় ঢাকা নগর পরিবহনের কার্যক্রমের অংশ হিসেবে আরো তিনটি রুট চালু করার সিদ্ধান্ত হয়েছে। আজ সোমবার বিকেলে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন নগর ভবনের বুড়িগঙ্গা হলে বাস রুট রেশনালাইজেশন কমিটির ২১তম সভায় এ সিদ্ধান্তের কথা জানানো হয়। সভায় সভাপতিত্ব করেন কমিটির সভাপতি ও দক্ষিণ সিটির মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস।

সভা শেষে শেখ ফজলে নূর তাপস বলেন, নতুন তিনটি যাত্রাপথ চালুর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

এর মধ্যে প্রথমটি হলো ঘাটারচর থেকে ফার্মগেট হয়ে ভুলতা পর্যন্ত। দ্বিতীয়টি ঘাটারচর থেকে বসিলা, সায়েন্স ল্যাবরেটরি হয়ে মেঘনা ঘাট পর্যন্ত; তৃতীয়টি হলো ঘাটারচর থেকে কাকরাইল হয়ে নারায়ণগঞ্জ পর্যন্ত। এ তিনটি নতুন রুটে আমাদের ঢাকা নগর পরিববহনের কার্যক্রম শুরু হবে। সে অনুযায়ী আমরা প্রস্তুতি ও কর্মপরিকল্পনা নিচ্ছি।
তিনি আরো বলেন, আগে একটি করে রুট আমরা নির্ধারণ করতাম। এখন আমরা একসঙ্গে নতুন তিনটি রুটের কর্মপরিকল্পনা নিয়েছি। ঢাকা নগর পরিবহনের সবুজ রঙের বাসের আটটি রুটের মধ্যে প্রথমে একটি করেছি, এখন বাকি তিনটি রুটে চালু করতে পারলে অন্যান্য কাজ আরো সহজ হয়ে যাবে। এভাবে পুরো ঢাকা শহরে আমরা বাস রুট রেশনালাইজেশন নিয়ে কাজ করব।

সম্পর্কিত খবর