শিরোনাম
টানা তৃতীয় দিনের মতো বন্ধ বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইট২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৫ মৃত্যু, ভর্তি ১৮৯৮২৪ ঘণ্টায় হাম উপসর্গে ৮ জনের মৃত্যুটেকসই প্যাকেজিংয়ে আন্তর্জাতিক প্রশিক্ষণ শুরুআগাম শীতের সবজিতেও দামের উত্তাপডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৬৮৪প্রাথমিক ও মাধ্যমিকে যুক্ত হচ্ছে নতুন ৪ বইআজ ৮১তম জাতিসংঘ দিবসবিশ্ববাজারে ৬ মাসের সর্বোচ্চে তেলের দামইউরোপে পোশাক রপ্তানিতে চাপে বাংলাদেশরাজধানীর যেসব এলাকায় ৪ ঘণ্টা গ্যাস থাকবে না১৪১ ফ্লাইট বাতিল, দুর্ভোগে ২১ হাজার ৯৩৩ যাত্রীআজ থেকে রাত ৮টায় বন্ধ হবে মার্কেট-দোকানপাটভারত থেকে আনা ১৩৫ টন চালে মিলল বিষাক্ত উপাদানডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, ভর্তি ১২৯৯
down of head

আমরা আবারও ঋণ দিতে পারবো: অর্থমন্ত্রী

কিছু দিন পর আবারও আমরা ঋণ দিতে পারবো, তখন দেশের কোনও ঋণ থাকবে না বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল।

বুধবার (২৭ জুলাই) সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে অর্থমন্ত্রী এসব কথা বলেন। বৈঠকে ভার্চুয়ালি যুক্ত হয়ে সভাপতিত্ব করেন সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির সভাপতি অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল।

এ সময় অর্থমন্ত্রী বলেন, ‘এখনও আমাদের অর্থনীতির খারাপ কোনও অবস্থা সৃষ্টি হয়নি। আমরা যখন অর্থনীতি ম্যানেজ করি, আমাদের বিভিন্ন পারসপেক্টিভ (পরিপ্রেক্ষিত) দেখতে হয়। আমাদের ঋণ দরকার। আর কিছু দিন, এরপর ঋণ থাকবে না। আমরা তো বলেছিলাম—ঋণ দেবো। আমি আবারও বলি আমরা ঋণ দিতে পারবো।’

আইএমএফের কাছে ঋণের বিষয়ে চিঠি দেওয়া হলেও মন্ত্রণালয় থেকে বলা হয়েছে দেওয়া হয়নি। এ বিষয়ে তিনি বলেন, ‘এটা বলা হবেই। এতে সুবিধা হলো সে সময় আমাদের মিটিং চলছে। তাদের টিম এখানে আছে। আমরা চেয়েছি তারা আমাদের সক্ষমতা দেখুক। তারা বাংলাদেশকে ঋণ দেবে, সে জন্য তাদের সুযোগটা দিয়েছি।’

সম্পর্কিত খবর