শিরোনাম
icon সূচকের উত্থানে লেনদেন ৪৪০ কোটি টাকা icon পোশাক রপ্তানি বাড়লেও নির্ভরতা মৌলিক পণ্যে icon শ্যামপুর সুগার মিলসের প্রথম প্রান্তিক প্রকাশ icon ঢাকা ব্যাংকের তৃতীয় প্রান্তিক প্রকাশ icon নভেম্বরে রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপ : সিইসি icon লভ্যাংশ দেবে না আজিজ পাইপস icon সামিট পাওয়ারের লভ্যাংশ ঘোষণা icon বিডি অটোকার্সের লভ্যাংশ ঘোষণা icon ইভেন্স টেক্সটাইলের লভ্যাংশ ঘোষণা icon ইউনাইটেড পাওয়ারের লভ্যাংশ ঘোষণা icon লোকসানেও আলহাজ্ব টেক্সটাইলের লভ্যাংশ ঘোষণা icon উপকূল পেরিয়ে দুর্বল হচ্ছে ঘূর্ণিঝড় অর্ণব icon বেতন দিতে বিশেষ ঋণ নিচ্ছে সরকার icon আবারও বাড়ল সোনার দাম icon জাপানে আন্তর্জাতিক সেমিনারে বাংলাদেশের প্রতিনিধিত্ব করলেন জেনিথ লাইফের সিইও icon বাংলাদেশে ১ ট্রিলিয়ন ইয়েন বিনিয়োগের ঘোষণা icon গ্রীষ্মের আগে ৩-৪ হাজার মেগাওয়াট সৌরবিদ্যুৎ icon দরপতনের শীর্ষে মীর আক্তার হোসেন icon ডেঙ্গুতে আরও ১১ মৃত্যু, ভর্তি ২,০৭১ icon অর্থছাড়ে শীর্ষে আইডিএ ও এডিবি icon শ্যালিকাকে বিয়ে করে বাড়িছাড়া মাসুদ icon সূচকের পতনে লেনদেন ৪০৩ কোটি টাকার icon ঢাকা ও চট্টগ্রামে বিদ্যুৎ সরবরাহে বিঘ্ন icon সিকদার ইন্স্যুরেন্সের পর্ষদ সভার তারিখ ঘোষণা icon পদ্মা অয়েলের পর্ষদ সভার তারিখ ঘোষণা
down of head

আবাহনীর বিরুদ্ধে ফিফায় অভিযোগ

২০১৯-২০ মৌসুমে আবাহনীর হয়ে খেলেছিলেন এডগার বার্নহার্ড। করোনায় মৌসুমটা পুরো শেষ হয়নি। আবাহনীর অন্য বিদেশিদের সঙ্গে কিরগিজ এই মিডফিল্ডারও ফিরে গিয়েছিলেন। কিন্তু ফিরে গিয়ে পারিশ্রমিকের পুরোটা না পাওয়ার অভিযোগ করেছেন তিনি ফিফার কাছে।

গত ২ মার্চ ফিফার বিবাদ মীমাংসাকারী চেম্বার (ডিআরসি) বার্নহার্ডের পক্ষেই রায় দিয়েছেন। আবাহনীকে ৪৫ দিনের মধ্যে সেই পাওনা শোধ করার জন্য বলা হয়েছে। নইলে স্থানীয় বা আন্তর্জাতিক যেকোনো খেলোয়াড় নিবন্ধনের ওপর নিষেধাজ্ঞা জারি হবে। বার্নহার্ডের পক্ষে ফিফায় এই অভিযোগ নিয়ে গেছে ‘কিরগিজ প্লেয়ার্স ইউনিয়ন’। তাদের এক মুখপাত্র জানিয়েছেন, আন্তর্জাতিক ক্রীড়া আদালত ছাড়া আবাহনীর আর এই রায়ের বিরুদ্ধে আপিলের সুযোগ নেই। আবাহনীর এক কর্মকর্তা জানিয়েছেন, পাওনার পরিমাণটা খুব বেশি নয়। ক্লাবের পক্ষ থেকে বাফুফের সঙ্গে যোগাযোগ করে তা মীমাংসার চেষ্টা হচ্ছে। ক্লাবের পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো মন্তব্য অবশ্য পাওয়া যায়নি।

কিছুদিন আগেই বিদেশি কোচের অভিযোগের ভিত্তিতে আরামবাগকে খেলোয়াড় নিবন্ধনে নিষেধাজ্ঞা দিয়েছে ফিফা। সাইফ স্পোর্টিংও একই রকম নিষেধাজ্ঞায় পড়েছিল, পরে তারা পাওনা পরিশোধ করলে তা উঠিয়ে নেওয়া হয়।

সম্পর্কিত খবর