শিরোনাম
icon সূচকের উত্থানে লেনদেন ৪৪০ কোটি টাকা icon পোশাক রপ্তানি বাড়লেও নির্ভরতা মৌলিক পণ্যে icon শ্যামপুর সুগার মিলসের প্রথম প্রান্তিক প্রকাশ icon ঢাকা ব্যাংকের তৃতীয় প্রান্তিক প্রকাশ icon নভেম্বরে রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপ : সিইসি icon লভ্যাংশ দেবে না আজিজ পাইপস icon সামিট পাওয়ারের লভ্যাংশ ঘোষণা icon বিডি অটোকার্সের লভ্যাংশ ঘোষণা icon ইভেন্স টেক্সটাইলের লভ্যাংশ ঘোষণা icon ইউনাইটেড পাওয়ারের লভ্যাংশ ঘোষণা icon লোকসানেও আলহাজ্ব টেক্সটাইলের লভ্যাংশ ঘোষণা icon উপকূল পেরিয়ে দুর্বল হচ্ছে ঘূর্ণিঝড় অর্ণব icon বেতন দিতে বিশেষ ঋণ নিচ্ছে সরকার icon আবারও বাড়ল সোনার দাম icon জাপানে আন্তর্জাতিক সেমিনারে বাংলাদেশের প্রতিনিধিত্ব করলেন জেনিথ লাইফের সিইও icon বাংলাদেশে ১ ট্রিলিয়ন ইয়েন বিনিয়োগের ঘোষণা icon গ্রীষ্মের আগে ৩-৪ হাজার মেগাওয়াট সৌরবিদ্যুৎ icon দরপতনের শীর্ষে মীর আক্তার হোসেন icon ডেঙ্গুতে আরও ১১ মৃত্যু, ভর্তি ২,০৭১ icon অর্থছাড়ে শীর্ষে আইডিএ ও এডিবি icon শ্যালিকাকে বিয়ে করে বাড়িছাড়া মাসুদ icon সূচকের পতনে লেনদেন ৪০৩ কোটি টাকার icon ঢাকা ও চট্টগ্রামে বিদ্যুৎ সরবরাহে বিঘ্ন icon সিকদার ইন্স্যুরেন্সের পর্ষদ সভার তারিখ ঘোষণা icon পদ্মা অয়েলের পর্ষদ সভার তারিখ ঘোষণা
down of head

আপনারা আমাকে নিয়ে এত বেশি লিখেছেন যে অনেক রাতে ঘুমাইনি

বিদায়ী প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন বলেছেন, অবসর জীবন তিনি একা একা কাটাবেন। কোনো সংবাদমাধ্যমে সাক্ষাৎকার দেবেন না। তবে আগে সাংবাদিক থাকার কারণে অবসরে সাংবাদিকদের মিস করবেন বলে জানিয়েছেন দেশের ২২তম এই প্রধান বিচারপতি।

বৃহস্পতিবার সুপ্রিম কোর্টের মূল ভবনের নিচতলায় (রেজিস্ট্রার জেনারেলের অফিস সংলগ্ন) মুক্তিযুদ্ধ কর্নার উদ্বোধন উপলক্ষে এ কথা বলেন তিনি। এ সময় আপিল বিভাগ ও হাইকোর্ট বিভাগের বিচারপতিরা উপস্থিত ছিলেন।

প্রধান বিচারপতি বলেন, বিচারপতি যারা আসবেন মুক্তিযুদ্ধ সম্পর্কে তাদের ভালো জ্ঞান থাকা দরকার। অনেক রায়ের মধ্যে হয়ত মুক্তিযুদ্ধ সম্পর্কে লিখতে হবে। এই লাইব্রেরি উনাদের রায় লেখার জন্য সহায়ক হবে। কারণ এখানে এমন সব বই রাখা আছে, মুক্তিযুদ্ধ সম্পর্কে কোনো রায় যখন হবে, তখন পরিপূর্ণভাবে লিখতে পারবে।

এক প্রশ্নের জবাবে প্রধান বিচারপতি বলেন, আমার কাজ শেষ। আমি এখন অবসর জীবনযাপন করব। আমি একা একা কাটাব। আমি আগে সাংবাদিকতা করেছি। আপনারা কেউ সাক্ষাৎকার নিতে চাইলে আমি দেব না। এটা কিন্তু আগেই বলে দিলাম।

আরেক প্রশ্নের জবাবে তিনি বলেন, আপনারা এত বেশি লিখেছেন যে, আমি অনেক দিন রাতে ঘুমাইনি। আমি মনে করেছি, আপনারা হয়ত আমাকে আপন মনে করে একটু বেশি লিখেছেন। আমি এটাতে মাইন্ড করি নাই। এ সময় তিনি সাংবাদিকদের মিস করবেন বলেও জানান।

সম্পর্কিত খবর