শিরোনাম
icon ওমান-মালয়েশিয়া থেকে আসবে পাঁচ কার্গো এলএনজি icon মহেশখালীতে এলএনজি টার্মিনাল নির্মাণে চীনকে অনুমোদন icon ২০ লাখ টাকা ঋণের সুযোগ, আবেদন যেভাবে icon সূচকের মিশ্র প্রতিক্রিয়ায় লেনদেন ৬৯৯ কোটি টাকা icon রমজানে টিসিবির ট্রাকে পণ্য পাবেন ৪০ লাখ মানুষ icon সাইনপুকুর সিরামিকসের প্রথম প্রান্তিক প্রকাশ icon আলহাজ্ব টেক্সটাইলের প্রথম প্রান্তিক প্রকাশ icon সামিট পাওয়ারের প্রথম প্রান্তিক প্রকাশ icon ন্যাশনাল টিউবসের প্রথম প্রান্তিক প্রকাশ icon বাংলাদেশ সাবমেরিন ক্যাবলসের প্রথম প্রান্তিক প্রকাশ icon সিগারেট তৈরির ৭ মেশিনের প্ল্যান্ট জব্দ icon ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৪৮৪ icon মালয়েশিয়ায় প্রথম ধাপে ১১২ কর্মী পাঠাবে সরকার icon জলবায়ু সম্মেলনে আজ ভাষণ দেবেন তারেক রহমান icon আইসিবি’র প্রথম প্রান্তিক প্রকাশ icon জাহিন স্পিনিংয়ের প্রথম প্রান্তিক প্রকাশ icon লোকসান থেকে মুনাফায় তিতাস গ্যাস icon আনোয়ার গ্যালভানাইজিংয়ের প্রথম প্রান্তিক প্রকাশ icon কেডিএস এক্সেসরিজের প্রথম প্রান্তিক প্রকাশ icon রংপুর ফাউন্ড্রির প্রথম প্রান্তিক প্রকাশ icon মুন্নু এগ্রোর প্রথম প্রান্তিক প্রকাশ icon গাজীপুরে ফের মহাসড়ক অবরোধ, বন্ধ যান চলাচল icon রিয়াদ-দাম্মামের ১৮৯ ফ্লাইট বাতিল icon কমল সোনার দাম icon রমজানে ১০ পণ্য আমদানিতে ঋণসুবিধা
down of head

আগামীর সংগ্রামে সবাইকে রাস্তায় নামতে হবে: খসরু

জাতি কঠিন সময় অতিক্রম করছে মন্তব্য করে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, এই সমস্যা থেকে মুক্তির জন্য সবাইকে রাস্তায় নামতে হবে। ঘরে বসে থেকে এই সংগ্রামের সমাধান হবে না। রোববার রাজধানীর আসাদগেটে একটি মিলনায়তনে দোয়া ও ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মুক্তি ও সুস্বাস্থ্য কামনায় ডক্টরস এসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব), ঢাকা মহানগর উত্তর শাখার উদ্যোগে এই দোয়া ও ইফতার মাহফিল হয়।

আমীর খসরু বলেন, জাতি একটি চরম ক্রন্তিলগ্নে উপনীত হয়েছে। আজকে জাতি মুক্ত হওয়ার সংগ্রামে নেমেছে। এই সংগ্রাম বিএনপির একার সংগ্রাম নয়। জাতি আগামী দিনে কোনদিকে যাবে এটাই নির্ধারণ হবে আমাদের এই সংগ্রামের মধ্য দিয়ে।

বিশেষকরে গণতন্ত্রের পক্ষে, মানবাধিকারের পক্ষে, সাংবিধানিক, রাজনৈতিক অধিকারের পক্ষে, গণমাধ্যমের স্বাধীনতার পক্ষে একটি জাতীয় ঐক্য গড়ে তুলতে হবে। আমাদের এই আন্দোলনে একদিকে গণতন্ত্রের পক্ষের শক্তি আরেক দিকে গণতন্ত্রের বিরোধী অপশক্তি রয়েছে। আজকে পুরো বিশ্বেও একই অবস্থা। অনেকে আছে গণতেন্ত্রর পক্ষে, মানবাধিকারের পক্ষে, আর বিপরীতে রয়েছে আরেকটি কর্তৃত্ববাদী স্বৈরাচার, ফ্যাসিস্ট শক্তি। আমরা সব সময় গণতন্ত্রের পক্ষের শক্তি। বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের পক্ষের শক্তি হচ্ছে বিএনপি।

তিনি বলেন, এই আন্দোলনে জয়ী হওয়া বিএনপির একার বিষয় নয়। আজকে সমগ্র জাতির বিষয় এটা। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান যে ঐক্যের ডাক দিয়েছেন এই ডাকে জাতি আজ ঐক্যবদ্ধ। জাতি আজ একটি লক্ষ্যমাত্রার দিকে এগুচ্ছে। সবার এখন লক্ষ্য একটাই জাতিকে মুক্ত করা। যে আন্দোলনে আমরা নেমেছি সেখানে আমাদের জয়ী হতে হবে। এখানে পেশাজীবীদের ভ’মিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। বিগত দিনে আন্দোলন সংগ্রামে ছাত্র, শ্রমিকরা নেতৃত্ব দিয়েছে। কিন্তু বর্তমান বিশ্বের প্রেক্ষাপটে পেশাজীবীদের ভুমিকা একটা নতুন রুপ দিয়েছে। সব জায়গায় আন্দোলন সংগ্রামে পেশাজীবীরাই অগ্রভাগে। তাই আমি ড্যাব নেতাদের অনুরোধ করবো যেভাবে সমাজে আপনাদের ভুমিকা রয়েছে সেভাবে রাস্তায়ও আপনাদের ভূমিকা থাকতে হবে।

ঢাকা মহানগর উত্তর ড্যাবের সভাপতি ডা. সরকার মাহবুব আহমেদ শামীমের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক ডা. এসএম মাসুম বিল্লাহর পরিচালনায় অনুষ্ঠানে অংশ নেন- বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা অধ্যাপক ডা. ফরহাদ হালিম ডোনার, ড্যাবের সভাপতি অধ্যাপক ডা. হারুন আল রশীদ, মহাসচিব ডা. আব্দুস সালাম, যুবদলের সাধারণ সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু, ঢাকা মহানগর উত্তর বিএনপির সদস্য সচিব মো. আমিনুল হক, ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি রওনাকুল ইসলাম শ্রাবণ, বেসরকারি মেডিকেল কলেজ ছাত্রদলের সভাপতি ডা. রাকিবুল ইসলাম আকাশসহ বিভিন্ন পর্যায়ের শতাধিক নেতাকর্মী।

সম্পর্কিত খবর