শিরোনাম
icon শ্যামপুর সুগার মিলসের প্রথম প্রান্তিক প্রকাশ icon ঢাকা ব্যাংকের তৃতীয় প্রান্তিক প্রকাশ icon নভেম্বরে রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপ : সিইসি icon লভ্যাংশ দেবে না আজিজ পাইপস icon সামিট পাওয়ারের লভ্যাংশ ঘোষণা icon বিডি অটোকার্সের লভ্যাংশ ঘোষণা icon ইভেন্স টেক্সটাইলের লভ্যাংশ ঘোষণা icon ইউনাইটেড পাওয়ারের লভ্যাংশ ঘোষণা icon লোকসানেও আলহাজ্ব টেক্সটাইলের লভ্যাংশ ঘোষণা icon উপকূল পেরিয়ে দুর্বল হচ্ছে ঘূর্ণিঝড় অর্ণব icon বেতন দিতে বিশেষ ঋণ নিচ্ছে সরকার icon আবারও বাড়ল সোনার দাম icon জাপানে আন্তর্জাতিক সেমিনারে বাংলাদেশের প্রতিনিধিত্ব করলেন জেনিথ লাইফের সিইও icon বাংলাদেশে ১ ট্রিলিয়ন ইয়েন বিনিয়োগের ঘোষণা icon গ্রীষ্মের আগে ৩-৪ হাজার মেগাওয়াট সৌরবিদ্যুৎ icon দরপতনের শীর্ষে মীর আক্তার হোসেন icon ডেঙ্গুতে আরও ১১ মৃত্যু, ভর্তি ২,০৭১ icon অর্থছাড়ে শীর্ষে আইডিএ ও এডিবি icon শ্যালিকাকে বিয়ে করে বাড়িছাড়া মাসুদ icon সূচকের পতনে লেনদেন ৪০৩ কোটি টাকার icon ঢাকা ও চট্টগ্রামে বিদ্যুৎ সরবরাহে বিঘ্ন icon সিকদার ইন্স্যুরেন্সের পর্ষদ সভার তারিখ ঘোষণা icon পদ্মা অয়েলের পর্ষদ সভার তারিখ ঘোষণা icon কপারটেকের লভ্যাংশ ঘোষণা icon ক্রাউন সিমেন্টের লভ্যাংশ ঘোষণা
down of head

আইডিএলসি’র ১৫% নগদ এবং ৫% স্টক লভ্যাংশ অনুমোদন

দেশের সর্ববৃহৎ আর্থিক প্রতিষ্ঠান আইডিএলসি ফাইন্যান্স লিমিটেড এর ৩৭তম বার্ষিক সাধারন সভা (এজিএম), বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) নির্দেশনা অনুযায়ী মঙ্গলবার ২৯ মার্চ ২০২২ তারিখে অনলাইনে অনুষ্ঠিত হয়।

উক্ত সভায় অর্থনৈতিক মন্দা, চলমান মহামারী প্রতিকুলতা এবং বাংলাদেশ ব্যাংক এর নির্দেশনার কথা মাথায় রেখে পরিচালনা পর্ষদের প্রস্তাবের ভিত্তিতে কোম্পানির শেয়ারহোল্ডারগণ ১৫% নগদ লভ্যাংশ এবং ৫% স্টক লভ্যাংশ অনুমোদন করেছেন।

সভায় বলা হয়, শক্তিশালী প্রশাসনিক কাঠামো এবং গ্রাহক-কেন্দ্রিক প্রতিষ্ঠান হওয়ার কারনে, আইডিএলসি আর্থিক বাজারে তাদের শীর্ষস্থান অব্যাহত রেখেছে, এবং তীব্র প্রতিযোগিতামূলক বাজার পরিস্থিতি সত্ত্বেও ২০২১ সালেও তাদের অবস্থান ধরে রেখেছে।

আইডিএলসি ফাইন্যান্স লিমিটেড এর চেয়ারম্যান, আজিজ আল মাহমুদ এবং অন্যান্য পরিচালকদের মধ্যে আতিকুর রহমান, নুরুল্লাহ চৌধুরী, মাহিয়া জুনেদ, মোহাম্মদ মাহবুবুর রহমান, মো. কামরুল হাসান, সৈয়দ শাহরিয়ার আহসান এবং স্বতন্ত্র পরিচালক নিয়াজ হাবিব, মতিউল ইসলাম নওশাদ এবং আইডিএলসি ফাইন্যান্স এর ব্যবস্থাপনা পরিচালক এম জামাল উদ্দিন উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানের শুরুতে আইডিএলসি এর চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক উভয়েই শেয়ারহোল্ডারদের স্বাগত জানান এবং বিনিয়োগের জন্য আইডিএলসিকে নির্বাচন করায় ধন্যবাদ জ্ঞাপন করেন। আইডিএলসির আর্থিক সফলতার পেছনে সবচেয়ে বড় ভূমিকা পালন করে কর্মরত সকলের কঠোর পরিশ্রম এবং তাদের কৌশলগত দক্ষতা।

তারা আরও ব্যক্ত করেন যে আইডিএলসি ২০২১ সাল পর্যন্ত একটি টেকশই ব্যাবসায়িক কাঠামো তৈরী করেছে যার ফলে ভবিষ্যতেও আইডিএলসি বাংলাদেশের অর্থনতিক অগ্রগতিতে অংশগ্রহণ করতে সক্ষম হবে। শেয়ারহোল্ডারগণও আইডিএলসি গ্রূপের এই উন্নতিকে সাধুবাদ জানান।

সম্পর্কিত খবর