শিরোনাম
icon এইচএসসির ফল প্রকাশ ২৯ অক্টোবর icon সৃজনশীল শিল্পে গুরুত্ব দিচ্ছে সরকার: অর্থমন্ত্রী icon টানা তৃতীয় দিনের মতো বন্ধ বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইট icon ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৫ মৃত্যু, ভর্তি ১৮৯৮ icon ২৪ ঘণ্টায় হাম উপসর্গে ৮ জনের মৃত্যু icon টেকসই প্যাকেজিংয়ে আন্তর্জাতিক প্রশিক্ষণ শুরু icon আগাম শীতের সবজিতেও দামের উত্তাপ icon ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৬৮৪ icon প্রাথমিক ও মাধ্যমিকে যুক্ত হচ্ছে নতুন ৪ বই icon আজ ৮১তম জাতিসংঘ দিবস icon বিশ্ববাজারে ৬ মাসের সর্বোচ্চে তেলের দাম icon ইউরোপে পোশাক রপ্তানিতে চাপে বাংলাদেশ icon রাজধানীর যেসব এলাকায় ৪ ঘণ্টা গ্যাস থাকবে না icon ১৪১ ফ্লাইট বাতিল, দুর্ভোগে ২১ হাজার ৯৩৩ যাত্রী icon আজ থেকে রাত ৮টায় বন্ধ হবে মার্কেট-দোকানপাট icon ভারত থেকে আনা ১৩৫ টন চালে মিলল বিষাক্ত উপাদান icon ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, ভর্তি ১২৯৯ icon হাম উপসর্গে আরও ৭ জনের মৃত্যু icon ডিএমপির অভিযানে গ্রেপ্তার ৪৭৭ icon এনসিপির নতুন আহ্বায়ক নাহিদ, সদস্যসচিব আখতার icon ইউরোপ থেকে ফেরত ৩৫ বাংলাদেশি icon শীতের সবজি বাজারে, কমল কিছু পণ্যের দাম icon কমল স্বর্ণের দাম icon ফলের চড়া দামে ক্রেতার নাভিশ্বাস icon তিব্বতে শক্তিশালী ভূমিকম্পে নিহত ১৬
down of head

অর্থনীতির গতি মন্থর

পারচেজিং ম্যানেজারস ইনডেক্স (পিএমআই) সূচক অনুসারে গত ১১ মাসে বাংলাদেশের অর্থনীতি সম্প্রসারিত হলেও ধীরগতি পরিলক্ষিত হয়েছে।

এ ছাড়া কৃষিক্ষেত্রে গত ১০ মাসে সম্প্রসারণের পর সর্বশেষ সূচক অনুসারে সংকোচন হয়েছে।

এ খাতে নতুন ব্যবসা, ব্যবসা কার্যক্রমের সূচকগুলোতে ধীর গতির সম্প্রসারণ দেখা গেছে। উৎপাদন খাত ১২ মাস ধরে সম্প্রসারণ হলেও ধীরগতিতে রয়েছে।

নির্মাণ খাত সংকোচনে ফিরে এসেছে। এ ছাড়া সেবা খাত ১১ মাস ধরে সম্প্রসারণ হলেও ধীরগতিতে রয়েছে।

মেট্রোপলিটন চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (এমসিসিআই) এবং পলিসি এক্সচেঞ্জ বাংলাদেশ (পিইবি) যৌথভাবে প্রকাশিত বাংলাদেশ পারচেজিং ম্যানেজারস’ সূচকে এ তথ্য জানা যায়। সূচকটি যুক্তরাজ্য সরকারের সহায়তা এবং সিঙ্গাপুর ইনস্টিটিউট অব পারচেজিং অ্যান্ড ম্যাটেরিয়ালস ম্যানেজমেন্টের কারিগরি সহায়তায় তৈরি করা হয়েছে।

পিএমআই হলো ব্যবসাপ্রতিষ্ঠান, বিনিয়োগকারী ও নীতি-নির্ধারকদের সঠিক সময়ে অর্থনীতির স্বাস্থ্য সম্পর্কে সঠিক ধারণা দিয়ে থাকে।

 সূচক অনুসারে, আগস্টে বাংলাদেশের সামগ্রিক পিএমআই স্কোর জুলাই থেকে ৩ দশমিক ২ পয়েন্ট কমে ৫৮ দশমিক ৩ পয়েন্টে নেমে এসেছে। কৃষি ক্ষেত্রে ১০ মাসের সম্প্রসারণের পর সংকোচনে ফিরে এসেছে। এ খাতে নতুন ব্যবসা, ব্যবসা কার্যক্রম এবং ইনপুট খরচের সূচকগুলোতে ধীর গতির সম্প্রসারণ দেখা গেছে।

উৎপাদন খাত ১২ মাস ধরে সম্প্রসারণ অব্যাহত থাকলেও ধীর গতিতে চলছে।

সম্পর্কিত খবর